Monami: আবারও ‘বস লেডি’ লুকে ঝড় তুললেন মনামী, ভাইরাল ছবি

Monami Ghosh: আরো একবার সাহসী অবতারে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। তিনি মানেই নতুন কিছু অপেক্ষা করে অনুরাগীদের জন্য। কখনোই তাদের নিরাশ করেন না তিনি। নিজের একাধিক ফটোশ্যুটের মাধ্যমে কী করে অনুরাগীর সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেরকমই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তাকে আরো একবার ‘বস লেডি’ লুকে দেখা গিয়েছে। খুব সম্ভবত নতুন একটি প্রোজেক্ট আসতে চলেছে তার। যেখানে অমৃতা নামক চরিত্রটি ফুটিয়ে তুলবেন তিনি। মূলত একটি অফিসের বস হিসেবে তাকে দেখা যাবে।

যদিও কোন প্রজেক্টে তাকে দেখা যাবে সেই বিষয়ে খোলসা করে জানাননি তিনি। তবে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে পরনে রয়েছে ছাইরঙা ক্রপ টপ।

একইসাথে কমলা রঙের কোট-প্যান্ট সবমিলিয়ে অন্যরকম জৌলুস ছড়িয়েছিলেন তিনি। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন
, ‘সে এক অন্যরকম অনুভূতি… অমৃতা।’ যার দ্বারা এটাই স্পষ্ট যে অমৃতা নামক চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে চলেছেন তার পরবর্তী প্রোজেক্টে।

তবে এই প্রথম নয় এর আগেও এরকম একাধিক ছবি তিনি পোস্ট করেছেন অমৃতা চরিত্রটি নিয়ে। যার ফলে ভক্তদের মনে একটাই প্রশ্ন এবং অপেক্ষা কোন কাজ এবং কবে সেটি আসতে চলেছে সকলের সামনে। তবে আপাতত কিছু স্পষ্ট করে জানাচ্ছেন না অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক