Lifestyle: জামাইষষ্ঠীর চেনা মেনু ছেড়ে বানান অভিনব মুরগির বরফি কবাব, স্বাদে থাকবে চমক

জামাইষষ্ঠী মানেই পাতে একের পর এক পছন্দের পদ। তবে প্রতি বছর একই ধরনের রান্না না করে এ বার পরিবেশন করতে পারেন একেবারে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স— মুরগির বরফি কবাব। বাইরে মচমচে, ভিতরে নরম ও রসালো এই পদে চিজ় এবং মশলাদার কিমার পুর থাকায় এটি অতিথিদের কাছে সহজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে।

কী কী লাগবে?

বাইরের স্তরের জন্য

Lifestyle: জামাইষষ্ঠীর চেনা মেনু ছেড়ে বানান অভিনব মুরগির বরফি কবাব, স্বাদে থাকবে চমক
Lifestyle: জামাইষষ্ঠীর চেনা মেনু ছেড়ে বানান অভিনব মুরগির বরফি কবাব, স্বাদে থাকবে চমক

*৩৫০ গ্রাম বোনলেস মুরগির মাংস
*আদা-রসুন বাটা ১ চা চামচ
*কাঁচালঙ্কা বাটা ১ চা চামচ
*নুন স্বাদমতো
*তন্দুরি মশলা, মিট মশলা, সাদা গোলমরিচ ও সামান্য গরম মশলা
*২ টুকরো পাউরুটি
*ধনেপাতা ও পুদিনাপাতা কুচি
*১ টেবিল চামচ মাখন

পুর তৈরির জন্য
*১৫০ গ্রাম মুরগির কিমা
*পেঁয়াজ কুচি
*আদা-রসুন ও কাঁচালঙ্কা
*ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা ও গরম মশলা
*মেয়োনিজ়
*চিজ় স্লাইস

কোটিংয়ের জন্য
*২টি ডিম
*ব্রেডক্রাম্বস
*ভাজার জন্য তেল

তৈরির পদ্ধতি
প্রথমে মুরগির মাংসের সঙ্গে সমস্ত মশলা, পাউরুটি, ধনেপাতা, পুদিনাপাতা ও মাখন ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন।
অন্যদিকে, তেলে পেঁয়াজ ভেজে আদা-রসুন ও কাঁচালঙ্কা দিয়ে কিমা ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনীয় গুঁড়ো মশলা মিশিয়ে রান্না হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ড করুন এবং শেষে মেয়োনিজ় মিশিয়ে পুর তৈরি করুন।
এরপর মুরগির পেস্ট হাতের সাহায্যে চৌকো আকারে ছড়িয়ে তার মাঝে একটি চিজ়ের টুকরো ও কিমার পুর রেখে চারদিক থেকে মুড়ে বরফির মতো আকৃতি দিন।
প্রস্তুত বরফিগুলি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে গড়িয়ে গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।
ভাজার পরে ত্রিভুজাকারে কেটে পরিবেশন করলে ভিতরের চিজ় ও কিমার স্তর সুন্দরভাবে ফুটে উঠবে। পুদিনার চাটনি বা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করলে এই অভিনব স্ন্যাক্স জামাইষষ্ঠীর আড্ডায় আলাদা মাত্রা যোগ করবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক