Kanchan-Sreemoyee: পাতে সাজানো বিভিন্ন খাবার, আড়ম্বরের সাথে সম্পন্ন হলো কাঞ্চনের জামাইষষ্ঠী

Sreemoyee-Kanchan: ভীষণ রকম আয়োজনে জামাইষষ্ঠী সম্পন্ন হলো অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan)। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি তুলে ধরেছেন তার স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। আমরা সকলেই জানি বাঙালির সমস্ত রকম নিয়ম-কানুন, অনুষ্ঠান মনোযোগ দিয়ে পালন করেন এই জুটি।

কোনো পুজো, অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু আন্তরিকতার সাথে করতে দেখা যায় তাদের। আর জামাইষষ্ঠী ছিল তাদের কাছে ভীষণ স্পেশাল। তাইতো সেটি মহা-আড়ম্বরের সাথে আয়োজন করা হয়েছিল শ্বশুরবাড়িতে। এদিন এই জুটি একই রংয়ের পোশাকে সেজে উঠেছিলেন। মেয়েকেও পরিয়ে ছিলেন একই পোশাক।

বাবা ও মেয়ে মিলে নীল পাঞ্জাবি ও ধুতিতে সেজে উঠেছিলেন। একইসাথে অভিনেত্রী পরনে ছিল টকটকে নীল রঙের একটি শাড়ি। সবাই একসাথে ভীষণ আনন্দ করে দিনটি উদযাপন করেছেন। কাঞ্চনের খাবারের তালিকায় ছিল এলাহী আয়োজন। মাছ-মাংস থেকে দই, মিষ্টি সবই ছিল পাতে।

একইসাথে তারকা দুটিকে রোমান্টিক পোজেও দেখা গিয়েছে। সবমিলিয়ে বলতে গেলে এই দিনটি আনন্দ করে কাটিয়েছেন তারা। পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেক একই কথা বলছেন, এভাবেই আনন্দ করে জীবনযাপন করুন সকলে।

উল্লেখ্য, বয়সের ব্যবধানের কারণে নানান সময় নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই জুটিকে। আসলে যখন শ্রীময়ী বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখন তার স্বামীর বয়স ছিল তার দ্বিগুণ। স্বাভাবিকভাবেই সেটি চোখে পড়েছিল সকলের। তবে প্রত্যেকের সমালোচনা, কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে সুখে সংসার করছেন তারা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক