Sourav: বিয়ের আগেই জামাইষষ্ঠী! সৌরভের কাণ্ড দেখে অবাক সোশ্যাল মিডিয়াবাসী

Sourav-Suvosmita: সবে মাত্র আশীর্বাদ পর্ব সেরেছেন এখনো পর্যন্ত সামাজিকভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হননি, তবে তার আগেই প্রথম জামাইষষ্ঠী খেয়ে ফেললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তার সেই মিষ্টি মুহূর্তের একটি ছবি।

যেখানে দেখা যাচ্ছে সুস্মিতা ও তার বাড়ির আরো দুই সদস্যার সাথে ছবি তুলেছেন অভিনেতা। তার সামনে সাজানো হয়েছে থরে থরে খাবার। মাছ, মাংস থেকে মিষ্টি, দই সবকিছুই ছিল সেখানে। হাসিমুখে আনন্দের সাথে পোজ দিয়েছিলেন অভিনেতা। আর ক্যাপশনে লিখেছেন, ‘যে দিনে নিজেকে বেশ কেউকেটা মনে হয়।’

পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। প্রত্যেকেই বলছেন তাদের আগামী জীবন সুখের হোক। একইসাথে অনেকে আবার তাদের বিয়ে নিয়েও কথা তুলেছেন। কারণ, এখনো পর্যন্ত সামাজিক বিয়ে হয়নি আগেই জামাইষষ্ঠী খেয়ে ফেললেন। যা অন্যান্য ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করা যায় না বলেই চলে।

উল্লেখ্য, একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে শুরু হয় দু’জনের বন্ধুত্ব। এরপর ধীরে ধীরে প্রেম, অবশেষে সেটি বৈবাহিক সম্পর্কে পরিণতি পেতে চলেছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। সে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তারা। যা দেখার পর শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল।

এখন শুধু অপেক্ষা তাদের সামাজিক বিয়ের। আপাতত চুটিয়ে প্রেম করছেন দু’জন। মাঝেমধ্যেই চলে যাচ্ছেন এদিক-ওদিক ঘুরতে। সেখানকার ছবিও ভাগ করে নিতে দেখা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সবমিলিয়ে বলতে গেলে সৌরভ পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক