Madhumita: তাকে কেউ পাশের বাড়িতে খুঁজে পাবেন না! হঠাৎ এমনই মন্তব্য করে বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এবার হয়তো ভাবতে পারেন হঠাৎ করে এমন কথা কেন বললেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী।
তিনি মূলত নিজের গ্ল্যামার এবং জৌলুসের মাধ্যমে সচরাচর লাইমলাইটে উঠে আসেন। বিবাহ পরবর্তী সময়ে যদিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। তবে ধীরে ধীরে আবার স্বমহিমায় ফিরতে দেখা যাচ্ছে তাকে। এবার তাকে দেখা দিয়েছে আরো বেশি আত্মবিশ্বাসী ভঙ্গিতে।
পরনে টি-শার্ট, খোলা চুল সবমিলিয়ে তাকে অনেক বেশি লাস্যময়ী লাগছিল দেখতে। সবথেকে বেশি আত্মবিশ্বাসী ছিল তার ক্যাপশনটি। কারণ, সেখানে তিনি লিখেছেন, ‘আমাকে পাশের বাড়িতে পাবে না।’ এই ক্যাপশনের মাধ্যমে আসলে তিনি তার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। তিনি সহজলভ্য নন, যখন ইচ্ছে তাকে পাওয়া যায় না।
এই ক্যাপশনটির জন্য তাকে বেশি প্রশংসা করতে দেখা গিয়েছে। অনুরাগীদের অনেকে বলেছেন তিনি এতদিন কোথায় ছিলেন? খুব বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকছেন না কেন? সবমিলিয়ে বলতে গেলে এই অভিনেত্রীর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করেছেন মধুমিতা। যদিও তিনি এই বিষয়ে খোলসা করে কিছু জানাননি। খুব সম্ভবত কোনো সিনেমা বা ওয়েব সিরিজে আরো একবার আসতে চলেছেন নিজের অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে। আপাতত তারই অপেক্ষায় রয়েছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.