Madhumita-Debamalya: বিয়ের কয়েক মাস কেটে যাওয়ার পর অবশেষে হানিমুনে গেলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এবং তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই কিছু ছবি। যেখানে তাদের রসায়ন নজর কেড়েছে অনুরাগীদের।
শুরু থেকেই এই দুজনের রসায়ন ভীষণই পছন্দ করেন সকলে। মূলত একে অপরের সাথে খুনসুটি, ভালোবাসা সবমিলিয়ে তাদের জুটিকে অন্যতম প্রিয় করে তুলেছে সকলের মাঝে। গত জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। ইতিমধ্যে কেটে গিয়েছে পাঁচ মাস।
কাজের চাপে স্বামীর সাথে কিছুটা সময় একান্তে কাটাতে পারেননি। তবে কাজের চাপ কমতেই পাড়ি দিয়েছিলেন হানিমুনে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন তারা। সম্প্রতি দেবমাল্য একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দুজনের গভীর রসায়ন নজর কেড়েছে দর্শকদের।
ছবিতে দেখা যাচ্ছে ভীষণ সাধারণ পোশাকে রয়েছেন তারা। কখনো একে অপরের সাথে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো হাতে হাত। সবমিলিয়ে বলতে গেলে কৈশোরসুলভ চপলতা দেখা গিয়েছে তাদের মাঝে। তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ।
উল্লেখ্য, প্রথম বৈবাহিক সম্পর্ক মোটেই ভালো ছিল না মধুমিতার। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে মাত্র কয়েক বছর কাটিয়েছেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন। তার জীবনে দ্বিতীয়বার প্রেম নিয়ে আসেন দেবমাল্য। ছোটবেলার বন্ধুর প্রেমে রীতিমতো হাবুডুবু খেতে থাকেন অভিনেত্রী। সে সম্পর্ককে পরিণতি দিয়েছেন গত জানুয়ারি মাসে।

Sudeshna has been writing entertainment reports since 2021.