Iman: জগন্নাথদেবের আরাধনায় ব্রতী ইমন! ভাগ করে নিলেন ‘স্নানযাত্রা’র সমস্ত ছবি

Iman: জগন্নাথদেবের আরাধনার ব্রতী হয়েছেন জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। সম্প্রতি ভাগ করে নিলেন স্নানযাত্রার আরো বেশ কিছু ছবি। যা দেখে তার ভক্তিতে মুগ্ধ হয়ে গিয়েছেন সকল অনুরাগীরা। আগে বেশ কিছু কারণে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন এই শিল্পী। তবে ধীরে ধীরে সবটাই ভুলে যাচ্ছেন প্রত্যেকে।

এখন সাম্প্রতিক ছবিগুলো দেখে সমালোচনার বদলে তার প্রশংসা করতে দেখা যাচ্ছে সকলকে। সম্প্রতি ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা। এই পুণ্য তিথিতে সকলেই এই দেবতার আরাধনায় মেতে ওঠেন। নিজেদের সাধ্যমতো সবটা আয়োজন করেন ভক্তরা। সেরকমটাই করেছিলেন ইমনও।

স্বামী নীলাঞ্জন ঘোষ ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এদিনটি উদযাপন করেছেন আনন্দের সাথে। এদিন সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সমস্ত নিয়ম মেনে প্রত্যেকটি রীতি পালন করছেন। কখনো তিনি ভোগ নিবেদন করছেন আবার কখনো জগন্নাথদেবকে স্নান করাচ্ছেন।

আর কোনো আধুনিক সাজ নয় বরং তাকে দেখা গিয়েছে আদর্শ বাঙালি বধূ রূপে। পরনে লাল-সাদা শাড়ি, খোঁপায় জুঁই ফুলের মালা, হাতে শাঁখা-পলা! সবমিলিয়ে অপরূপা লাগছিলো তাকে দেখতে। তার বৈবাহিক জীবনের এই চিহ্নগুলি তাকে পরিপূর্ণ করে তুলেছিল। ছবিগুলো পোস্ট করতে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে।

প্রত্যেকেই বলছেন যতই তাকে সমালোচনা বা কটাক্ষ করা হোক না কেন তিনি কিন্তু নিজের সংস্কৃতি, নিজের আদর্শ মেনেই কাজ করছেন। এর আগে রাজনৈতিক কারণে সমালোচনায় জড়িয়ে পড়লেও ধীরে ধীরে সেখান থেকে নিজেকে বের করে এনেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক