Shreya: বেগুনি রঙের রাজস্থানী পোশাকে সেজে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। ঠিক যেন কোনো অভিনেত্রীর মতনই সেজে উঠেছিলেন তিনি। আর সেই ছন্দেই পোজ দিয়েছেন প্রত্যেকটি ছবিতে। আমরা সকলেই জানি এই শিল্পী গানের পাশাপাশি পোশাক-আশাকের দিক দিয়েও বেশ আগ্রহ রাখেন।
মূলত ভারতীয় রাজ্যগুলির পোশাকে যে বৈচিত্র্য রয়েছে সেগুলো তিনি নিজের মতন করে তুলে ধরেন সকলের সামনে। যখন বিভিন্ন রাজ্যে কাজে সূত্রে গিয়ে থাকেন তখন সেখানকার পোশাক সংগ্রহ করতে ভোলেন না এই শিল্পী। আর সেগুলো পরে সাবলীলভাবে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। সেরকমই এবার রাজস্থানের পোশাকে সেজে উঠেছিলেন।
এদিন বেগুনি রঙের একটি পোশাক পরেছিলেন তিনি। একইসাথে রাজস্থানের গয়না। সবমিলিয়ে তাকে অনবদ্য করে তুলেছিল দেখতে। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকে তার প্রশংসায় পঞ্চমুখ। সকলে একটা কথাই বলছেন যে কোনো পোশাকেই মানিয়ে যায় তাকে।
তবে তাকে সবথেকে বেশি ভালো লাগে ভারতীয় পোশাকে। কখনো সালোয়ার, কখনো লেহেঙ্গা আবার কখনো শাড়ি। সবমিলিয়ে অনন্যা হয়ে ওঠেন সকলের প্রিয় এই শিল্পী। উল্লেখ্য, নতুন করে তার সংগীতসত্ত্বা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। উনি বর্তমানে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন।
দেশের পাশাপাশি বিদেশেও তার গানের সমান জনপ্রিয়তা রয়েছে। কলকাতার এক সাধারণ ঘরের মেয়ে আজ রাজত্ব করছেন গানের জগতে। যা রাজ্যের জন্য তো অবশ্যই একইসাথে দেশের জন্যও সমান গর্বের বিষয়।

Sudeshna has been writing entertainment reports since 2021.