Yash-Nusrat: ছুটির দিনে স্ত্রী’কে নিয়ে পুরনো স্মৃতির লেনে ফিরে গেলেন অভিনেতা যশ (Yash)। সম্প্রতি সেসব ছবিতে তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা প্রত্যেকেই জানি রবিবার মানেই সমস্ত কাজ থেকে ছুটি নিয়ে কিছুটা সময় নিজের জন্য রেখে দেওয়া।
পরিবার ও কাছের মানুষদের নিয়ে এই দিনটি কাটাতেই পছন্দ করেন সকলে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, প্রত্যেকের ক্ষেত্রেই এই বিষয়টি লক্ষ্য করা যায়। সেরকমটাই হয়েছে যশ ও নুসরতের ক্ষেত্রেও। এদিন স্ত্রী’কে পুরনো ছবি দেখেছিলেন অভিনেতা।
তার ছোটবেলার কাটানো স্মৃতি তিনি তুলে ধরেছেন প্রিয় মানুষের সামনে। যেসব ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, পুরনো স্মৃতির লেনে ফিরে গিয়েছেন প্রিয় মানুষের সাথে। এদিন বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে দু’জনকে।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল নিমেষে। প্রত্যেকে বলছেন তাদের এই একসঙ্গে সময় কাটানো ভীষণই পছন্দ করেন অনুরাগীরা। আসলে তারা বর্তমানে টলিউডের পাওয়ার কাপল। এই জুটিকে দেখে শেখা উচিত কীভাবে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে এগিয়ে যেতে হয় একসাথে।
কারণ, একদিকে যেমন তারা একসঙ্গে শরীরচর্চায় মেতে ওঠেন। আবার একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো, কাজ সবকিছু মিলেমিশে আনন্দে ভরপুর হয়ে ওঠে তাদের জীবন। তবে অতীতটা কিন্তু দু’জনেরই কষ্টদায়ক ছিল। পুরনো সম্পর্কে ভালো ছিলেন না তারা। সেই কারণে বিচ্ছেদের পথ বেছে নেন। আর তাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.