Madhumita: বর্ষার দিনে শাড়ির আঁচল দুলিয়ে মায়ায় ভরালেন অভিনেত্রী মধুমিতা

Madhumita: বর্ষামুখর দিনে মায়ায় ভরিয়ে তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এদিন একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে কখনো নিজেকে মেলে ধরলেন খোলা আকাশের নীচে আবার কখনো ঝলমল করে উঠলেন উচ্ছ্বাসে।

বর্ষা মানেই নতুন করে শুরু, নতুন প্রাণের সৃষ্টি। আমাদের চারপাশ যেন আরো বেশি রঙিন হয়ে ওঠে। সবুজ পাতা, ফুলে ফুলে ভরে যায় চারিদিক। সকল মনখারাপ, দুঃখ-কষ্ট ফেলে মানুষ নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পান। এই অভিনেত্রীর ক্ষেত্রেও যেন তেমনটাই দেখা গিয়েছে।

এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সাথে খোলা চুল, চোখে ঘন কাজল, ঠিক যেন মায়াবী কিশোরীর মতন লাগছিল তাকে দেখতে। কখনো তিনি শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছেন হাওয়ায়। আবার কখনো আপন ছন্দে হেসে উঠছেন।

নেপথ্যে বেজে চলেছে সেই জনপ্রিয় গান, ‘তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন।’ তারই সিনেমার গান তিনি জুড়ে দিয়েছেন ছবিগুলির সাথে। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বলছেন তাকে দেখে মন ভালো হয়ে গেল সকলের।

বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মতে এই অভিনেত্রীর উচ্ছ্বাস যেন ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে বিয়ের পর অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছেন তিনি। ছোটবেলার বন্ধু ও তথা স্বামী দেবমাল্য চক্রবর্তী ভীষণ ভালো রেখেছেন তাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক