Recipe: ঘরে সবজি নেই? বর্ষার দুপুরে খিচুড়ির সেরা সঙ্গী হতে পারে কষা পাঁপড়ের দোলমা

বর্ষার দিনে খিচুড়ি বাঙালির অন্যতম প্রিয় খাবার। সাধারণত এর সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পটলভাজা কিংবা মাছভাজাই বেশি দেখা যায়। তবে একই ধরনের পদ বারবার খেতে ভালো না লাগলে একটু ভিন্ন স্বাদের রান্না হতে পারে পাঁপড়ের দোলমা। বিশেষত্ব হল, বাড়িতে সবজি না থাকলেও কেবল আলু ও পাঁপড় দিয়ে সহজেই এই পদ তৈরি করা যায়। অতিথি এলে পরিবেশন করলেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকে।

কী কী লাগবে
*বড় আলু ৩টি

Recipe: ঘরে সবজি নেই? বর্ষার দুপুরে খিচুড়ির সেরা সঙ্গী হতে পারে কষা পাঁপড়ের দোলমা
Recipe: ঘরে সবজি নেই? বর্ষার দুপুরে খিচুড়ির সেরা সঙ্গী হতে পারে কষা পাঁপড়ের দোলমা

*পাঁপড় ৫টি
*সর্ষের তেল ৫ টেবিলচামচ
*হিং ২ চিমটে
*আদাবাটা ১ চা-চামচ
*কাঁচালঙ্কা কুচি ১টি
*হলুদগুঁড়ো দেড় চা-চামচ
*জিরেগুঁড়ো দেড় চা-চামচ
*ধনেগুঁড়ো দেড় চা-চামচ
*লঙ্কাগুঁড়ো দেড় চা-চামচ
*ধনেপাতা কুচি ১ চা-চামচ
*টম্যাটো ১টি
*আদা ১ ইঞ্চি
*কাঁচালঙ্কা ১টি
*তেজপাতা ১টি
*শুকনো লঙ্কা ১টি
*গোটা জিরে ১ চা-চামচ
*গরম মশলাগুঁড়ো আধ চা-চামচ
*ঘি আধ চা-চামচ
*নুন ও সামান্য চিনি স্বাদমতো

পুর তৈরির পদ্ধতি
প্রথমে একটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিন। এতে যেন কোনও দলা না থাকে। সামান্য নুন মিশিয়ে রাখুন।
এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে হিং, আদাবাটা ও কাঁচালঙ্কা কষিয়ে নিন। এরপর হলুদ, জিরে, ধনে ও লঙ্কাগুঁড়ো দিয়ে মশলা ভাজুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ আলু মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। শেষে ধনেপাতা কুচি মিশিয়ে পুর তৈরি করে ঠান্ডা হতে দিন।

পাঁপড়ে পুর ভরার কৌশল
একটি পাত্রে জল নিয়ে তাতে কয়েক সেকেন্ডের জন্য পাঁপড় ভিজিয়ে তুলে নিন। এতে পাঁপড় নরম হবে এবং ভাঁজ করতে সুবিধা হবে। প্রতিটি পাঁপড়ের মাঝখানে আলুর পুর রেখে চারদিক থেকে ভাঁজ করে চৌকো আকার দিন।
এরপর কড়াইয়ে তেল গরম করে কম আঁচে পুরভরা পাঁপড়গুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

ঝোল তৈরি
বাকি দুইটি আলু ডুমো করে কেটে নুন দিয়ে লালচে করে ভেজে নিন। অন্যদিকে টম্যাটো, আদা ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখুন। এছাড়া সামান্য জলে হলুদ, জিরে, ধনে ও লঙ্কাগুঁড়ো গুলে নিন।
একই কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও সামান্য হিংয়ের ফোড়ন দিন। এরপর গুলে রাখা মশলা ঢেলে কষিয়ে নিন। তারপর টম্যাটো-আদার বাটা যোগ করে নুন ও সামান্য চিনি দিয়ে রান্না করুন।
মশলা ভালোভাবে কষে এলে ভাজা আলু মিশিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। এরপর এক কাপ গরম জল দিয়ে ঝোল ফুটতে দিন।

শেষ ধাপ
আলু নরম হয়ে এলে ভেজে রাখা পুরভরা পাঁপড়গুলো ঝোলে ছেড়ে দিন। পাঁপড় দেওয়ার পর বেশি সময় ফুটাবেন না, তাহলে তা নরম হয়ে যেতে পারে। শেষে গরম মশলাগুঁড়ো ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম খিচুড়ি কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন কষা কষা পাঁপড়ের দোলমা। অল্প উপকরণে তৈরি এই পদ বর্ষার দুপুরের খাবারে সহজেই এনে দিতে পারে নতুন স্বাদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক