Ishaa: সবুজ শাড়ি, সাদা ব্লাউজ, অক্সিডাইজড গয়না, খোঁপায় ফুলের মালা! আদর্শ বঙ্গ কন্যা হয়ে উঠেছেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। তার ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা বারবার মন জয় করে ফেলছেন এই অভিনেত্রী।
আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়া ভীষণ রকম সক্রিয় তিনি। বিশেষ করে নিজের কাটানো মুহূর্তগুলিকে তিনি ভাগ করে নিতে পছন্দ করেন সকলের সাথে। যদি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দেওয়া যায় তাহলে সেখানে বেশিরভাগ ছবিটা নিজস্ব। যদিও সাথে কিছু প্রচারমূলক পোস্ট রয়েছে।
এই অভিনেত্রীকে বেশিরভাগ সময় দেখা যায় সহজ-সরল লুকে। কোনো সময় আড়ম্বর পছন্দ করেন না তিনি। এই যেমন সম্প্রতি সাধারণ শাড়ি পরে উঠে এসেছিলেন সকলের সামনে। ছবিতে দেখা যাচ্ছে পরনে একটি স্লিভলেস ব্লাউজ, অক্সিডাইজড গয়না এবং খোঁপায় ফুল সবমিলিয়ে অনন্যা করে তুলেছিল তাকে।
তাইতো পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তাকে অপরূপা লাগছে দেখতে। এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন সকলে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রীকে ‘বং ক্রাশ’ আখ্যা দেওয়া হয়েছে। যদিও তার ব্যক্তিগত জীবনে কোনো মনের মানুষ রয়েছেন কিনা সেই বিষয়টি অস্পষ্ট।
তবে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সক্রিয় তিনি। শেষবার তাকে দেখা গিয়েছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমায়। ইতিমধ্যে এই সোনা’দা সিরিজের একগুচ্ছ সিনেমা উঠে এসেছে প্রেক্ষাগৃহে। আপাতত তিনি কোনো কাজে ব্যস্ত রয়েছেন কিনা সেই বিষয়ে খোলসা করে জানাননি।

Sudeshna has been writing entertainment reports since 2021.