Ishaa Saha: বর্ষার মেঘলা আবহ, চারপাশে সবুজের সমারোহ আর তার মাঝেই শাড়িতে ধরা দিলেন টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তার স্নিগ্ধ ও মার্জিত লুক মুহূর্তের মধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।
বর্ষার আবহের সঙ্গে মানানসই সাজে ইশার এই ফটোশ্যুট যেন এক অন্যরকম সৌন্দর্য্যের গল্প বলছে। ছবিগুলিতে দেখা যায়, হালকা রঙের শাড়ির সঙ্গে পরিমিত গয়না ও স্বাভাবিক মেকআপে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী। খোলা চুল, মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখো না।’ ঘরের মধ্যেই একাধিক পোজে দেখা গিয়েছে তাকে। ছবি প্রকাশের পর থেকেই কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই ইশার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন যে শাড়িতে তাকে সবসময়ই অসাধারণ লাগে।
অনুরাগীদের মতে, আধুনিকতার সঙ্গে বাঙালিয়ানার যে নিখুঁত মিশেল ইশা তুলে ধরেন, তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যও ইশা বরাবরই আলোচনায় থাকেন। বর্ষার এই নতুন ফটোশ্যুটও তার ব্যতিক্রম নয়।
ঐতিহ্যবাহী শাড়িকে নতুন আঙ্গিকে তুলে ধরে তিনি আবারও প্রমাণ করলেন, ফ্যাশন মানেই শুধু ট্রেন্ড নয়, বরং ব্যক্তিত্বেরও সুন্দর প্রকাশ। অন্যদিকে কাজ দেখতে গেলে তাকে শেষবার দেখা গিয়েছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমায়। ঝিনুকের চরিত্র আত্মবিশ্বাসের সাথে তুলে ধরেছেন তিনি। তবে এরপর কোন সিনেমায় কাজ করবেন তা খোলসা করেননি।

Sudeshna has been writing entertainment reports since 2021.