‘রাগিনী থ্রি’-তে তমন্না ভাটিয়া, জুটি বাঁধছেন জুনেদ খান

আবারও বড় পর্দায় ফিরছে একতা কপূরের জনপ্রিয় হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজ়ি ‘রাগিনী’। রহস্য ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ়ের নতুন ছবি ‘রাগিনী থ্রি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আমির খানের পুত্র জুনেদ খান এবং অভিনেতা আয়ুষ শর্মা।

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রাগিনী এমএমএস’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। দর্শকমহলে ছবির সাফল্যের পর ২০১৪ সালে মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব ‘রাগিনী এমএমএস ২’, যেখানে অন্যতম আকর্ষণ ছিলেন সানি লিওনি।

পরবর্তী সময়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়িকে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়ে আসেন একতা কপূর। ‘রাগিনী এমএমএস রিটার্নস’-এর দুই সিজ়নে অভিনয় করেছিলেন রিয়া সেন, সানি লিওনি, করিশ্মা শর্মা এবং দিব্যা আগরওয়াল।

747903827 1377294464309111 31515978641583056 n

তবে এবার ফের বড় পর্দার দর্শকদের জন্য নতুন পরিকল্পনা করেছেন একতা। জানা গিয়েছে, তিনটি নারীচরিত্রকে কেন্দ্র করেই এগোবে ‘রাগিনী থ্রি’-র কাহিনি। সেই গুরুত্বপূর্ণ চরিত্রগুলির একটিতে দেখা যাবে তমন্না ভাটিয়াকে।

ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। বর্তমানে লন্ডনে জোরকদমে চলছে ‘রাগিনী থ্রি’-র শুটিং। নতুন এই কিস্তি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

কিম কার্দশিয়নের পরিবারে শোক! আকস্মিক মৃত্যু দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীর

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক