বেবিবাম্পে জগন্নাথ আঁকতেই বিতর্কে অন্তঃসত্ত্বা কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা

বৃহস্পতিবার ছিল রথযাত্রা। দেশজুড়ে ধুমধাম করে পালিত হয়েছে প্রভু জগন্নাথের আরাধনা। তবে উৎসবের আবহের মাঝেই বেবিবাম্পে জগন্নাথের ছবি এঁকে বিতর্কে জড়ালেন কলকাতার এক কনটেন্ট ক্রিয়েটর। ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে উঠে এল গত বছরের একটি বিতর্কিত অধ্যায়ের স্মৃতি।

পেশায় মেকআপ ও নেইল আর্টিস্ট স্বপ্না সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেবিবাম্পে নানা রঙে প্রভু জগন্নাথের মুখ এঁকেছেন তিনি। রথযাত্রা উপলক্ষে পোস্ট করা সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। অনেক নেটিজেন তাঁর এই উদ্যোগের বিরোধিতা করে নানা মন্তব্য করেন। একজন লেখেন, “এরকম আর একজন এঁকেছিল, তার শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি। প্রভুর কৃপায় তুমি ও তোমার সন্তান যেন ভালো থাকো।” অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “সব কিছু নিয়ে খেলা ভালো না।” আবার কেউ লিখেছেন, “একটু ভিউ পাওয়ার জন্য প্রভুকে কোথা থেকে কোথায় নামিয়ে আনছ!”

প্রসঙ্গত, গত বছর রথযাত্রার সময় মেকআপ আর্টিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর সোহিনী গঙ্গোপাধ্যায়ও নিজের বেবিবাম্পে জগন্নাথদেবের ছবি এঁকেছিলেন। সেই সময় তাঁকেও কটূক্তি ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পরে ডেলিভারির সময় গর্ভেই সন্তানের মৃত্যু হলে, শোকাহত সোহিনীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় একাংশের মানুষ অমানবিক মন্তব্য করেন। কেউ কেউ দাবি করেছিলেন, জগন্নাথদেবকে ‘অপমান’ করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

তবে স্বপ্নার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষও। একজন মন্তব্য করেন, “মানুষ কতটা অমানবিক হতে পারে! একজন মাকে তাঁর সন্তানকে নিয়ে ভয় দেখানো হচ্ছে।” অন্য একজন লেখেন, “ইশ্বর যদি মানুষের মধ্যেই বিরাজ করেন, তাহলে শরীরে তাঁর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে সমস্যা কোথায়? জয় জগন্নাথ।”

অনেকেই স্বপ্নার শিল্পকর্মের প্রশংসা করেছেন। একজনের কথায়, “খুব সুন্দর হয়েছে। প্রভু জগন্নাথ তোমাকে এবং তোমার সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করুন।”

*Somy Ali: ৫ বছর বয়সে বাড়ির রাঁধুনির হাতে যৌন নির্যাতনের শিকার সোমি আলি, চুপ থাকতে বলেছিলেন মা-বাবা

যদিও জানা গিয়েছে, স্বপ্না ইতিমধ্যেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। রথযাত্রা উপলক্ষে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হলেও, সেটি আগেই তৈরি করা হয়েছিল। তবে বিতর্ক এবং ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি এই কনটেন্ট ক্রিয়েটর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক