Dev: অভিনয় ছেড়ে নতুন জীবন বেছে নিয়েছেন দেব, ভাগ করে নিলেন ছবি

Dev: অভিনয় ছেড়ে এবার পরিচালকের ভূমিকা পালন করছেন জনপ্রিয় অভিনেতা দেব (Dev)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই বুঝিয়ে দিলেন সকলকে। হয়তো অনেকেই জানেন নতুন রূপে নিজেকে তুলে ধরতে চলেছেন তিনি। প্রথমবার পরিচালনার কাজে নেমেছেন অভিনেতা।

যদিও সেখানে চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসেবে দেখা যাবে তাকেই। আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘DeSu7’। টলিউডের ইতিহাসে এই প্রথমবার সিনেমা শ্যুটিংয়ের আগেই বিক্রি হয়ে গিয়েছে তার টিকিট। তবে জোরকদমে চলছে সিনেমার কাজ। যেখানে তার বিপরীতে দেখা যাবে শুভশ্রীকে।

এই প্রথমবার এই অভিনেতা পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন। যার ফলে কিছুটা দুশ্চিন্তা, চিন্তা-ভাবনা তো রয়েছেই। তবে সবকিছু ভুলে নিজেকে একশো শতাংশ নিমজ্জিত করেছেন এই কাজে। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গিয়েছে।

কখনো তিনি হাসিমুখে বসে রয়েছেন আবার কখনো অন্যদের নির্দেশ দিচ্ছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরিচালকের জীবনযাপন করছি।’ যা দেখা মাত্র মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার এই জীবন যেন অতীতের মতই সাফল্যে ভরে ওঠে।

একাধিক শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সবমিলিয়ে বলতে গেলে তাকে এই ভূমিকায় দেখে বেজায় খুশি হয়েছেন সকলে। এর আগে অভিনয়ের মাধ্যমে সকলের মন কেড়েছেন তিনি। এবার পালা পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করার। আপাতত অপেক্ষা দুর্গাপুজোর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক