ফের দুঃসংবাদ টলিউডে, পিতৃহারা অভিনেতা টোটা রায়চৌধুরী

টলিউডে ফের নেমে এল শোকের ছায়া। অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে শারীরিকভাবে বড় কোনও সমস্যা দেখা না দেওয়ায় রোগের গুরুত্ব বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। তবে ধীরে ধীরে শরীরে যন্ত্রণা বাড়তে শুরু করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। টানা তিন দিন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানতে হয় তাঁকে।

সবচেয়ে আবেগঘন বিষয় হল, টোটা রায়চৌধুরীর জন্মদিনের ঠিক পরের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা। কয়েক দিন আগেই ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর।

এই কঠিন সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারলেও অভিনেতার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী জানিয়েছেন, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর শিরদাঁড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। পিঠের ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। একাধিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসের ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি।

বর্তমানে গভীর শোকের মধ্যে রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা। পিতৃবিয়োগের এই কঠিন সময়ে তিনি কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে বাড়িতেই রয়েছেন। আগামী ২২ জুলাই সমস্ত নিয়ম মেনে বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন অভিনেতা।

*বেবিবাম্পে জগন্নাথ আঁকতেই বিতর্কে অন্তঃসত্ত্বা কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
*Somy Ali: ৫ বছর বয়সে বাড়ির রাঁধুনির হাতে যৌন নির্যাতনের শিকার সোমি আলি, চুপ থাকতে বলেছিলেন মা-বাবা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক