Salman Khan: অস্বাভাবিক ওজন হ্রাস, ‘অসুস্থতা’ নিয়েও সমাজসেবায় ‘দিলদরিয়া’ সলমন?

Salman Khan: বলিউড সুপারস্টার সলমন খান(Salman Khan)কে নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র ডিজিটাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। এরপরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। অনুষ্ঠানে সলমনকে দেখা যায় হালকা রঙের শার্ট, মাথায় টুপি এবং কিছুটা বিষণ্ণ মুখভঙ্গিতে। তাঁর সাম্প্রতিক চেহারা দেখে অনেকেরই দাবি, অভিনেতার ওজন অস্বাভাবিক হারে কমে গিয়েছে। একসময়কার পেটানো গড়ন এবং সিক্স-প্যাক অ্যাবসের জায়গায় এখন অনেকটাই রোগা দেখাচ্ছে তাঁকে।

এর আগেও আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সলমনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ায়, তিনি কোনও শারীরিক সমস্যায় ভুগছেন। এমনকি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ পেলেও কাজের ব্যস্ততার কারণে তা এড়িয়ে যাচ্ছেন বলেও শোনা যায়। যদিও এই বিষয়ে অভিনেতা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলির নীচে উদ্বেগ প্রকাশ করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, “সলমনকে অসুস্থ লাগছে, ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “আমাদের কিংয়ের কী হয়েছে?” কয়েকজন দর্শকের মতে, অভিনেতাকে অনেকটাই বয়স্ক দেখাচ্ছে এবং তাঁর হাঁটার মধ্যেও ক্লান্তির ছাপ স্পষ্ট।

তবে ভক্তদের একাংশ বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করছেন। তাঁদের মতে, বয়সের সঙ্গে চেহারায় পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। কেউ কেউ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তুলনা টেনে বলেছেন, ভারতীয় সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের স্বাভাবিক বয়সকে মেনে নেওয়ার মধ্যে সাহসিকতার পরিচয় রয়েছে। যদিও সলমনের(Salman Khan) শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা চলছে, এখনও পর্যন্ত তাঁর অসুস্থতার কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

এদিকে, সমস্ত আলোচনা ও বিতর্কের মাঝেও সমাজসেবামূলক কাজে নিজের দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন অভিনেতা। ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন তিনি। সলমনের হাত থেকে নতুন বাড়ির চাবি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বহু পরিবার।

সমাজকল্যাণমূলক কাজের ক্ষেত্রে সলমনের অবদান দীর্ঘদিনের। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘বিয়িং হিউম্যান: দ্য সলমন খান ফাউন্ডেশন’ বহু বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে।

মলাইকার পর কি নতুন সম্পর্কে অর্জুন? সাহিবা বালিকে ঘিরে জোর জল্পনা

তবে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের উদ্বেগ এখনও কাটেনি। সত্যিই তিনি কোনও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, নাকি এটি শুধুই বয়সজনিত পরিবর্তন— সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়ে গেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক