Koushani: কালো পোশাকে আত্মবিশ্বাসী লুক, ঠিক যেন তাকে লাগছে বলিউডের কিয়ারা আডভানির মতন! এমনই কিছু ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর সেখান থেকে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। বর্তমানে একটু বেশি ফটোশ্যুটে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী কৌশানী।
যদি আমরা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখি সেখানে বিভিন্ন ছবি পোস্ট করে চলেছেন অনবরত। কখনো শাড়িতে, কখনো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে মেলে ধরছেন সকলের সামনে। সেরকমই এবার একটি আত্মবিশ্বাসী লুক ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে। কালো রঙের একটি পোশাক এবং তার ওপর কালো ব্লেজার।
মুখে চড়া মেকআপ এবং চোখেমুখে আত্মবিশ্বাস। সবমিলিয়ে অসাধারণ লাগছিল তাকে দেখতে। তাইতো ছবিগুলো পোস্ট করতে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী সময়ের সাথে সাথে নিজেকে ঘষা-মাজা করে আরও বেশি তীক্ষ্ণ করে তুলছেন।
একদিকে যেমন তার অভিনয় দক্ষতা বাড়ছে, সেরকমই নিজের গ্ল্যামারও বেড়ে চলেছে সময়ের সাথে সাথে। যার ফলে অনুরাগীদের মনে আরো কিছুটা জায়গা করে নিচ্ছেন পাকাপোক্তভাবে। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি সফল। দীর্ঘ ১১ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন বনি সেনগুপ্তর সাথে।
কিছুদিন আগে পালন করেছেন ১১ তম প্রেমবার্ষিকী। যদিও কবে তারা এই সম্পর্ককে বৈবাহিক শিলমোহর দেবেন সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় দেখার জন্য। এছাড়াও কর্মক্ষেত্রে তিনি দারুণ সফল।
*Madhumita: আকাশপথে পাড়ি দিলেন মধুমিতা! আবারও হানিমুন? কী জানালেন অভিনেত্রী জানুন

Sudeshna has been writing entertainment reports since 2021.