Madhumita: আকাশপথে পাড়ি দিলেন মধুমিতা! আবারও হানিমুন? কী জানালেন অভিনেত্রী জানুন

Madhumita: ফোলা চোখ নিয়ে আকাশ থে পাড়ি দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)! তাহলে কি আবারো মধুচন্দ্রিমায় গেলেন স্বামী দেবমাল্য চক্রবর্তীর সাথে? এমনই মনে করছেন অনুরাগীরা। তবে আসল বিষয়টি খোলসা করে জানাননি অভিনেত্রী। এইতো কিছুদিন আগেই সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন তিনি।

সেখান থেকে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি। এমনকি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেখানকার স্মৃতিচারণ করে চলেছেন তিনি। আর এবার সম্প্রতি তার আকাশপথে পাড়ি দেওয়ার বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। কখনো তিনি বিমানের মধ্যে বসেই ছবি তুলেছেন।

আবার কখনো বিমানবন্দরের ভেতর হেঁটে চলার ভিডিও পোস্ট করেছেন। একদমই সাধারণ পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অকারণে ছবি তোলা একটা সকাল। বিমানে ওঠার জন্য ধন্যবাদ। পুনশ্চ: চশমায় আমাকে দারুণ লাগছে। আর আমার চোখগুলো ফোলা লাগছে কারণ ওদের ফ্লাইট আমার আগে ছিল।’

আমরা সকলেই জানি আমাদের কোথাও যাওয়ার হলে আগের রাতে আর সহজে ঘুম আসে না। এমনকি ঘুমোলেও নির্দিষ্ট সময়ের আগেই ঘুম ভেঙে যায়। তেমনটাই হয়েছিল অভিনেত্রীর ক্ষেত্রেও। তাইতো ঘুমের অভাবে চোখ ফুলে গিয়েছিল তার। সে বিষয়টিই মজার চলে বলেছেন সকলকে।

যদিও তিনি কর্ম সূত্রে নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন সেই বিষয়ে খোলসা করে কিছুই জানাননি। আপাতত অপেক্ষা করতে হবে সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট দেওয়ার। সেখান থেকে জানা যাবে স্বামীর সাথে আরও কিছুটা সময় কাটাতে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন নাকি কর্মসূত্রে গিয়েছেন কোথাও।

*‘বাবাও আমাকে এত চুমু খায় না’, জেলের ভিতর রাম কাপুরের আচরণে বিরক্ত শ্রেয়া কালরা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক