রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’-এ ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতা রাম কাপুর। সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা অভিযোগ করেছেন, শো চলাকালীন রাম বারবার তাঁকে আলিঙ্গন ও চুম্বন করার চেষ্টা করছেন, যা তাঁর ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করছে বলে দাবি করেছেন তিনি।
গত এক সপ্তাহ ধরে রাম কাপুর ও শ্রেয়া একই দলে খেলছিলেন। সেই সময় শ্রেয়া ছিলেন দলের ‘কন্ট্রোলার’ এবং রাম ছিলেন তাঁর ওপর নির্ভরশীল। পরপর তিনটি টাস্কে জয় এনে দিয়ে রামকে এলিমিনেশনের হাত থেকে বাঁচান শ্রেয়া। অভিযোগ, প্রতিবার জয়ের পরই তাঁকে আলিঙ্গন করার পাশাপাশি কপালে চুম্বন করতেন রাম।
রামের এই আচরণে অসন্তোষ প্রকাশ করে শ্রেয়া স্পষ্ট জানান, ভবিষ্যতে তিনি এমন ব্যবহার আর মেনে নেবেন না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আবার যদি উনি আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বলব— আমার বাবা পর্যন্ত আমাকে এত চুমু খায় না। দয়া করে বারবার আমাকে চুম্বন করবেন না।” শুধু তাই নয়, শ্রেয়া আরও অভিযোগ করেন যে, অন্য প্রতিযোগীদের সঙ্গেও রাম অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাঁর দাবি, একটি টাস্ক চলাকালীন শিবাঙ্গী যোশির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন রাম। সেই সময় প্রতিযোগী হর্ষদ তাঁকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। পরে হর্ষদ রামের কাছে ক্ষমা চাইলেও, সেই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রেয়া।

প্রসঙ্গত, ‘লক আপ সিজন ২’-এ এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রাম কাপুর। অভিযোগ উঠেছে, ২৫ বছর বয়সি সহ-প্রতিযোগী বরুণ ‘লায়লা’ যাদবকে জোর করে চুম্বন করেছিলেন তিনি। সেই ঘটনাকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এছাড়াও, ‘লক আপ: সাচ ইয়া সাজা’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রযোজক একতা কাপুরকে প্রকাশ্যে আলিঙ্গন ও চুম্বন করার একটি ভিডিও ভাইরাল হয়। শো-তে রামের আচরণ নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
Salman Khan: অস্বাভাবিক ওজন হ্রাস, ‘অসুস্থতা’ নিয়েও সমাজসেবায় ‘দিলদরিয়া’ সলমন?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.