Sonakshi Sinha: সরকারের বর্বরতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi)। বরাবর নিজের কথা, জনগণের কথা, সমাজের কথা অত্যন্ত সাহসিকতার সাথে বলে এসেছেন তিনি। এবারও তার অন্যতা হয়নি। যেখানে বলিউডের নামকরা তারকারা চুপ রয়েছেন। সেখানে তিনি সাহসের সাথে কথা বলছেন।
২০ শে জুলাইয়ের সেই কালো দিনের কথা কারোরই অজানা নয়। সংসদ ভবনের উদ্দেশ্যে শান্তিপূর্ণ অভিযান করলে ‘ককরোচ জনতা পার্টি’ তথা দেশের যুবসমাজের ওপর লাঠিচার্জ করে দিল্লী পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকেই। যা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে বারবার।
দেশের কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই যুবসমাজের? সেই নিয়েই মুখ খুলেছেন এই অভিনেত্রী। এই বর্বর দৃশ্যের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি। সাথে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘২০ শে জুলাই। কিছু মানুষের হাড় ভেঙেছে এবং গোটা দেশের মন ভেঙেছে। মনে রাখবেন।’
ভবিষ্যৎ ভীষণই ভয়ঙ্কর হতে চলেছে। সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। এছাড়াও জনগণের উদ্দেশ্যে তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। ঘটনার সূত্রপাত হয় সুপ্রিম কোর্টের বিচারপতির এক মন্তব্য ঘিরে। তিনি যুবসমাজকে আরশোলার সাথে তুলনা করেছিলেন। যাদের কোনো কাজ-কর্ম নেই।
এরপর প্রতিষ্ঠিত হয় নতুন দল ‘ককরোচ জনতা পার্টি’। দেখতে দেখতে লক্ষ লক্ষ অনুগামী তৈরি হয়ে যায় এই দলের। তারা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতন গুরুতর বিষয় নিয়ে প্রশ্ন করে এবং সেই নিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান জারি রাখে। তবে সম্প্রতি যে দৃশ্য গোটা দেশ দেখলো তা অত্যন্ত লজ্জাজনক।

Sudeshna has been writing entertainment reports since 2021.