Srabanti Chatterjee: মেরুন শাড়িতে আবারও লাবণ্য ছড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

Srabanti: দীর্ঘ সময় পর আবারও সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় দেখা যায় না, খুব সম্ভবত নতুন কোনো কাজে ব্যস্ত রয়েছেন তিনি। তাইতো তার এক ঝলক দেখার জন্য রীতিমতো অপেক্ষা করতে হয় সকলকে।

সেই অপেক্ষারই অবসান ঘটিয়েছেন অভিনেত্রী। এদিন মোট দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার পরনে রয়েছে মেরুন রঙের শাড়ি। খোলা চুলে সেই চিরাচরিত লাবণ্য। অসাধারণ লাগছিল তাকে দেখতে। তিনি যতই ওয়েস্টার্ন পোশাক পরুন না কেন তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে শাড়িতে।

যে বিষয়টি বারবার বলে আসছেন অনুরাগীরা। এবারও তার অন্যথা হয়নি। তাকে দেখা মাত্র ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন আবারো তাকে আগের মতন সাজে দেখা গেলো। যেন পুরোনো দিনে ফিরে গিয়েছেন অনুরাগীরা। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাকে।

অন্যদিকে কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল ট্রেন যাত্রায় এবং ট্রেনের মধ্যে সাধারণ যাত্রীদের মতন ঝালমুড়ি খেতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই ভিডিও ও ছবি উঠে এসেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলোতে। আসলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও সাধারণভাবেই বাঁচতে পছন্দ করেন তিনি।

যেসব ঝলক উঠে আসে আমাদের সামনে। তবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু খুব একটা সফল হননি এই অভিনেত্রী। পরপর তিনবার বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে তার। তাইতো বর্তমানে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক