কেউ বলেন রাতে, কারও মতে সকালে— ঠিক কোন সময়ে তেল মালিশ করলে চুল বাড়ে, ঘন হয়?

চুলের যত্নে তেল মালিশ বহুদিনের প্রচলিত অভ্যাস। ছোটবেলা থেকেই অনেকেই শুনে এসেছেন, নিয়মিত তেল মাখলে চুল শক্ত, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল থাকে। আধুনিক কেশচর্চা বিশেষজ্ঞরাও মনে করেন, সঠিকভাবে তেল ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং মাথার ত্বকের যত্ন নেওয়া সহজ হয়। তবে প্রশ্ন হল, রাতে তেল মাখা ভালো, নাকি সকালে?

কেন চুলে তেল মালিশ করা জরুরি?

চুলের ধরন অনুযায়ী সঠিক তেল বেছে নিলে তা চুলের নানা সমস্যায় উপকার করতে পারে। নারকেল তেল, আর্গন তেল, আমলকি তেলসহ বিভিন্ন তেলে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

তেল মালিশের উপকারিতা—
*চুলের রুক্ষতা কমায়।
*চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
*জট ছাড়াতে সুবিধা হয়।
*মাথার ত্বকে মালিশ করলে রক্তসঞ্চালন বাড়তে পারে।
*চুলের গোড়া শক্ত রাখতে সহায়ক হতে পারে।

রাতে তেল মাখলে কী উপকার?

অনেকেই রাতে হালকা গরম তেল দিয়ে মাথার ত্বকে আলতো করে মালিশ করতে পছন্দ করেন। এতে শরীর ও স্নায়ু শিথিল হতে পারে, ফলে ভালো ঘুম আসতে সাহায্য করে।

তবে রাতে তেল মাখার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি—
*অতিরিক্ত তেল ব্যবহার করবেন না।
*বেশি তেল বালিশে ধুলো-ময়লা আটকে রাখতে পারে।
অতিরিক্ত তেলে মাথার ত্বকে চুলকানি বা অস্বস্তি হতে পারে।

সকালে তেল মাখা কি ভালো?

অনেক বিশেষজ্ঞের মতে, সকালে স্নানের আগে তেল লাগানোও ভালো অভ্যাস। সাধারণত স্নানের ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা আগে তেল মালিশ করা যেতে পারে।

এর সুবিধাগুলি হলো—
*দীর্ঘক্ষণ তেল মাথায় না থাকায় ধুলোবালি জমার ঝুঁকি কমে।
*মালিশের মাধ্যমে মাথার ত্বক কিছুটা আরাম পায়।
*শ্যাম্পুর আগে তেল চুলের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করতে পারে, যা চুলকে মসৃণ রাখতে সাহায্য করে।

ভেজা না শুকনো চুল— কোনটিতে তেল লাগাবেন?

চুল ভেজা বা শুকনো— দুই অবস্থাতেই তেল লাগানো যায়। তবে তেলের ধরন গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল শুকনো চুলে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। কারণ শুকনো চুল তুলনামূলকভাবে তেলের পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে।
*তেল মালিশের সময় যে বিষয়গুলি মনে রাখবেন
*পরিষ্কার মাথার ত্বকে তেল লাগানোর চেষ্টা করুন।
*আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মালিশ করুন, জোরে ঘষবেন না।
*প্রয়োজনের বেশি তেল ব্যবহার করবেন না।
*নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী তেল বেছে নিন।

Hair Cair: পাতলা হয়ে যাওয়া চুলের রেখা ঘন হবে! নিয়মিত মেনে চলুন এই ৩টি সহজ উপায়

শেষ কথা
রাতে বা সকালে— দু’সময়েই তেল মালিশ করা যেতে পারে। তবে চুল ভালো রাখার ক্ষেত্রে সময়ের চেয়ে সঠিক নিয়মে, পরিমিত পরিমাণে এবং উপযুক্ত তেল ব্যবহার করাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার জীবনযাত্রা ও সুবিধা অনুযায়ী সময় বেছে নিন এবং নিয়মিত চুলের পরিচর্যা করুন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক