বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় হাতে ও পায়ের নখে ছত্রাক ও ব্যাক্টেরিয়ার সংক্রমণের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পায়। এর ফলে নখ বার বার ভেঙে যেতে পারে, নখের চারপাশের ত্বক ফুলে যাওয়া, লালচে ভাব বা র্যাশের মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে শুধু আবহাওয়াই নয়, বার বার নখ ভেঙে যাওয়া শরীরের কিছু পুষ্টির ঘাটতি বা অন্য শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই নখের যত্নে শুধু নেইলপলিশ বা প্রসাধনী নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা এবং কিছু ঘরোয়া উপায়।
১. টি ট্রি অয়েল ও নারকেল তেলের যত্ন
১ চামচ নারকেল তেলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে নখ ও নখের চারপাশে কয়েক মিনিট মালিশ করুন। টি ট্রি অয়েলের প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল গুণ ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, আর নারকেল তেল নখকে আর্দ্র রাখে।
২. অ্যাপেল সাইডার ভিনিগার সোক
সমপরিমাণ অ্যাপেল সাইডার ভিনিগার ও জল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। সেই মিশ্রণে ১০-১৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন। প্রতিদিন বা এক দিন অন্তর এটি করলে নখ শক্ত হতে সাহায্য করতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও কমতে পারে।
৩. মধু ও অলিভ অয়েলের প্যাক
একটি ছোট পাত্রে ঈষদুষ্ণ জলে ১ চামচ অলিভ অয়েল ও আধ চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। এই মিশ্রণে ১০-১৫ মিনিট নখ ডুবিয়ে রাখার পর হালকা হাতে মালিশ করে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই পরিচর্যা করলে নখের শুষ্কতা কমে এবং নখের চারপাশের ত্বকও ভালো থাকে।
৪. অলিভ অয়েল ও রসুনের মিশ্রণ
৩-৪ কোয়া রসুন থেঁতো করে তার রসের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে হালকা গরম করুন। ঠান্ডা হলে নখ ও চারপাশের ত্বকে মালিশ করুন। বর্ষায় নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা রং ফ্যাকাশে হয়ে গেলে এই পরিচর্যা উপকারী হতে পারে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।
কেউ বলেন রাতে, কারও মতে সকালে— ঠিক কোন সময়ে তেল মালিশ করলে চুল বাড়ে, ঘন হয়?
বর্ষায় নখ ভালো রাখতে আরও কিছু পরামর্শ
*হাত ও পা যতটা সম্ভব পরিষ্কার ও শুকনো রাখুন।
*দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় থাকলে দ্রুত হাত-পা মুছে ফেলুন।
*নখ নিয়মিত ছেঁটে পরিষ্কার রাখুন।
*নখে ব্যথা, পুঁজ, রং বদলে যাওয়া বা সংক্রমণ দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক পরিচর্যা এবং নিয়মিত যত্ন নিলে বর্ষাতেও নখকে মজবুত, স্বাস্থ্যোজ্জ্বল ও সংক্রমণমুক্ত রাখা সম্ভব।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.