Alia Bhatt: ‘শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারাই!’, ‘ককরোচ জনতা পার্টি’র পাশে দাঁড়ালেন আলিয়া

Alia Bhatt: ঘুম থেকে উঠে এবার ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন বলিউডের একাধিক তারকারা! এর আগে সালমান খান মুখ খুলেছিলেন ছাত্র-ছাত্রীদের ওপর নৃশংস অত্যাচার নিয়ে। আর এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। নিজের শঙ্কা, চিন্তার কথা তিনি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন ধরে দিল্লিতে রীতিমতো উত্তেজনা তুঙ্গে। ছাত্র-ছাত্রীদের করা শান্তিপূর্ণ আন্দোলনে নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ। এমনকি মহিলাদের গায়ে হাত তুলতেও তারা দুবার ভাবেনি। দেশের এই দুরাবস্থা নিয়ে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তারকারা।

আলিয়া লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার আশার আলোয় জোড়া লেগেছে। দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, পরিবারের আশা এবং অগণিত ত্যাগের এক পথচলা। তারা শুধু নিজেদেরই নয়, বরং তাদের সমর্থনকারী সকলেরও প্রতিনিধিত্ব করে এবং একইসাথে তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নততর পথ তৈরি করে দেয়।

তাদের সাহস আমাকে বিনয়ী করে তোলে। তাদের সংকল্প আমাদের সকলের সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে, আমরা কি সত্যিই সেইসব মানুষের কথা শুনছি, যারা এই দেশের ভবিষ্যৎ উত্তরাধিকারী হবে এবং তাকে রূপ দেবে? শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতির বেকার যুবক-যুবতীদের প্রতি যে ধারণা সেখান থেকেই তৈরি হয়েছে নতুন দল ‘ককরোচ জনতা পার্টি’। তারা মূলত শিক্ষাব্যবস্থা এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যাতে স্বচ্ছভাবে সংঘটিত হয়, সেই নিয়েই তাদের আবেদন রেখেছিল। একইসাথে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবীও তোলে তারা। তবে সরকার চুপ থাকায় তাদের আন্দোলন আরো জোরালো হয়ে উঠছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক