Recipe: ভাজা বা ঘণ্ট নয়, এ বার বানান কলাপাতায় মোড়া থোড় পাতুরি! সর্ষে-নারকেলের স্বাদে জমে উঠবে নিরামিষ ভোজ

কলাগাছের থোড় বাঙালির রান্নাঘরের পরিচিত একটি উপাদান। ভর্তা, ভাজা বা ঘণ্ট— নানা রকম পদে থোড়ের ব্যবহার বহু দিনের। তবে একই স্বাদের বাইরে গিয়ে যদি একটু নতুন কিছু বানাতে চান, তা হলে কলাপাতায় মোড়া থোড় পাতুরি হতে পারে দুর্দান্ত বিকল্প। সর্ষে, নারকেল ও কাঁচালঙ্কার ঝাঁঝে এই পদ গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে।

থোড়ের পাতুরি বানাতে কী কী লাগবে?

*মাঝারি আকারের কচি থোড়
*১ কাপ নারকেল কোরা
*৪ টেবিল চামচ সর্ষেবাটা
*২ টেবিল চামচ সর্ষের তেল
*৫–৬টি কাঁচালঙ্কা
*স্বাদমতো নুন
*সামান্য চিনি
*কলাপাতা

কী ভাবে বানাবেন থোড় পাতুরি?

প্রথমে থোড়ের বাইরের রোঁয়া বা আঁশ ভালো করে ফেলে চাকা চাকা করে কেটে নিন। কাটার সময় যে আঁশ বের হবে, তা সরিয়ে ফেলুন। এরপর পাতলা লম্বা করে কেটে নুন দিয়ে ভাপিয়ে নিন। ভাপানো থোড় হাত দিয়ে ভালো করে মেখে নিলে অতিরিক্ত আঁশ বেরিয়ে যাবে।
এরপর থোড়ের জল ঝরিয়ে একটি পাত্রে নিন। তাতে নারকেল কোরা, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, নুন, সামান্য চিনি এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এ বার কলাপাতা চৌকো করে কেটে হালকা আঁচে সেঁকে নিন, যাতে ভাঁজ করার সময় না ফেটে যায়। প্রতিটি পাতায় অল্প সর্ষের তেল মেখে থোড়ের মিশ্রণ রাখুন। উপর থেকে একটি চেরা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতা ভালো করে মুড়ে নিন।
তাওয়ায় অল্প সর্ষের তেল গরম করে কম আঁচে পাতুরিগুলি উল্টেপাল্টে সেঁকে নিন। চাইলে স্টিমারেও ভাপিয়ে নিতে পারেন।

Recipe: পুরী যেতে পারেননি? উলটো রথে বাড়িতেই বানান জগন্নাথদেবের প্রিয় ৫ ভোগ

পরিবেশনের টিপস
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন থোড় পাতুরি। নারকেলের হালকা মিষ্টি স্বাদ, সর্ষের ঝাঁঝ, সর্ষের তেলের গন্ধ এবং কাঁচালঙ্কার ঝাল— সব মিলিয়ে এই নিরামিষ পদ ভাতের পাতে অন্য মাত্রা যোগ করবে। তবে রান্নায় নুনের পরিমাণ ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই পাতুরির স্বাদ হবে একেবারে নিখুঁত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক