Narendra Modi: অবশেষে নীরবতা ভাঙলেন দেশের প্রধানমন্ত্রী! জানিয়েছিলেন যুবসমাজ এবং তাদের ভবিষ্যতের কল্যাণ ছাড়া অন্য কিছু গুরুত্বপূর্ণ নয় তার কাছে। এদিন সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছেন তিনি। যেখানে সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
অবশেষে যুবসমাজের আন্দোলন, হাহাকার তার কান পর্যন্ত পৌঁছেছে। এতদিন পর্যন্ত হয়তো শুনেও নীরবতা বজায় রেখেছিলেন তিনি। কিন্তু অবশেষে পরিস্থিতি যখন নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন তিনি এই বিষয়ে মুখ খুললেন। তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কী।
এদিন লেখেন, ‘আমাদের যুবসমাজ ও তাদের ভবিষ্যতের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই! প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য আমাদের গৃহীত ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করবে, তাদের রেহাই দেওয়া হবে না।’ একদিকে যেমন এই বিষয়টিতে সহমত পোষণ করেছেন অনেকে। আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি।
কারণ, শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তদন্ত করলেই চলবে না। সমস্ত দুর্নীতিকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। সেই নিয়েই এতোদিন পর্যন্ত চলছে আন্দোলন। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবীতেও সরব হয়েছে গোটা যুবসমাজ। তবে এখনো পর্যন্ত দায় স্বীকার করেননি তিনি। তাই সেই পদ থেকে যতক্ষণ না ইস্তফা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
*Alia Bhatt: ‘শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারাই!’, ‘ককরোচ জনতা পার্টি’র পাশে দাঁড়ালেন আলিয়া

Sudeshna has been writing entertainment reports since 2021.