Jeet: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়িনীতে মহাদেবের পূজায় জিৎ-মোহনা, নতুন ছবির সাফল্য কামনা

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet) তাঁর আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর মুক্তির আগে শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনীতে মহাদেবের আশীর্বাদ নিতে পৌঁছালেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা মাইতি।

এই বিশেষ দিনে লাল রঙের পোশাকে মহাদেবের পূজা দেন জিৎ(Jeet) অন্যদিকে মোহনা পরেছিলেন হলুদ রঙের শাড়ি। উজ্জয়িনীর মন্দিরে পূজা-অর্চনা করে আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলা ছবির সাফল্য কামনা করেন এই তারকা দম্পতি।
১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জিৎ। তাঁর অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যেই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে ২ আগস্ট।

প্রসঙ্গত, ছবিটি প্রথমে ২৭ মে মুক্তির কথা থাকলেও নির্ধারিত তারিখের মাত্র ১২ দিন আগে মুক্তি স্থগিত করা হয়। পরে নতুন মুক্তির দিন হিসেবে ১৪ আগস্ট ঘোষণা করা হয়।

ছবির পোস্টারে কী দেখা গেছে?
প্রকাশিত মোশন পোস্টারে বন্দুক হাতে দেখা গেছে টোটা রায় চৌধুরীকে। অন্যদিকে জ্বলন্ত শহরের পটভূমিতে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন জিৎ। পোস্টারে আরও রয়েছেন কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ।

১৯৬০-এর কলকাতার প্রেক্ষাপটে তৈরি গল্প
পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে ১৯৬০-এর দশকের কলকাতাকে ঘিরে। ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিৎ ও টোটা রায় চৌধুরী। গল্পে টোটার চরিত্রটি নায়কের প্রতিপক্ষ হলেও তাকে পুরোপুরি নেতিবাচক চরিত্র হিসেবে দেখানো হবে না।

Madhumita: ৫৬২ কিলোমিটার সড়কপথ পেরিয়ে চিল্কা সফরে মধুমিতা ও দেবমাল্য, ভ্রমণের ঝলক ভাইরাল

উল্লেখযোগ্যভাবে, একই দিনে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির কথা থাকলেও সেই ছবির মুক্তি ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দর্শকদের সামনে একাই বড় পর্দায় আসছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক