Ravi Kishan: ‘মৌনব্রতে’ রবি কিষেণ, নেটপাড়ায় মিম-বিস্ফোরণ! কেন বিজেপি সাংসদকে বলা হচ্ছে ‘লর্ড রবি’?

Ravi Kishan: রাজনীতি হোক কিংবা বিনোদুনিয়া—রবি কিষেণকে ঘিরে চর্চার যেন শেষ নেই। সিনেমার পর্দায় সংলাপ দিয়ে দর্শকদের মন জয় করা ভোজপুরী তারকা রাজনীতির ময়দানেও বারবার উঠে আসেন শিরোনামে। কখনও তাঁর মন্তব্য, কখনও উচ্চারণ, আবার কখনও তাঁর নানা কাণ্ডকারখানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিমের বন্যা। এবার সেই তালিকায় নতুন সংযোজন ‘মৌনব্রত’। কয়েক দিন আগেই যোগ দিবসে গুটখা চিবোতে চিবোতে ব্যায়াম করার একটি ভিডিও ঘিরে তুমুল ট্রোলের মুখে পড়েছিলেন রবি কিষেণ(Ravi Kishan)। তার রেশ কাটতে না কাটতেই ফের নেটদুনিয়ায় ভাইরাল বিজেপি সাংসদের একটি ভিডিও। এবার অবশ্য বিষয়টি আরও মজার—সাংবাদিকের প্রশ্নের জবাবে রবি কিষেণ জানিয়ে দিলেন, তাঁর ‘মৌনব্রত’ চলছে!

কী বলেছিলেন রবি কিষেণ?
সম্প্রতি সংসদ চত্বরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে এক সাংবাদিকের মুখোমুখি হয়ে রবি কিষেণ(Ravi Kishan)-কে বলতে শোনা যায়, তাঁর ‘মৌনব্রত’ চলছে। পণ্ডিতজি তাঁকে সেদিন চুপ থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

রবি কিষেণের বক্তব্যের সারমর্ম ছিল, “আমার মৌনব্রত চলছে। আজ পণ্ডিতজি আমাকে চুপ থাকতে বলেছেন। কী আর করা? আজ আমার মৌনব্রত, তাই আজ আমাকে শান্ত থাকতে দিন।” সাংসদের এই মন্তব্যই মুহূর্তে নেটপাড়ায় হাসির খোরাক হয়ে ওঠে। তৈরি হতে থাকে একের পর এক মিম ও মজার রিল।

‘মিম লর্ড’ রবি কিষেণ!
রবি কিষেণের মুখের নানা সংলাপ এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর ‘জলদি, দ্য লেট’, ‘হোম ফ্রম ওয়ার্ক’ কিংবা ‘মানি ফলোজ মাই ব্রাদার’—এই ধরনের উচ্চারণ ও মন্তব্য ইতিমধ্যেই মিমের জনপ্রিয় টেমপ্লেটে পরিণত হয়েছে। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে হাজির হয়েছিলেন রবি কিষেণ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়—টাকা নাকি পরিচিতি, তিনি কোনটি বেছে নেবেন? উত্তরে অভিনেতা-সাংসদ বলেন, “পহসান, মানি ফলোজ, মাই ব্রাদার…” অর্থাৎ তাঁর মতে, পরিচিতিই বেশি গুরুত্বপূর্ণ, কারণ টাকা তাঁর পিছন পিছন আসে। এই মন্তব্যও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এবার তার সঙ্গে জুড়েছে ‘মৌনব্রত’-এর নতুন সংলাপ।

কেন ‘লর্ড রবি কিষেণ’?
রবি কিষেণের একের পর এক ভাইরাল মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে মজার ছলে ‘মিম লর্ড’ বলে ডাকছেন অনেকে। নতুন ‘মৌনব্রত’ ভিডিও সামনে আসার পর সেই রসিকতাই আরও বেড়েছে। কেউ তাঁকে ‘লর্ড রবি কিষেণ’ বলে সম্বোধন করছেন, আবার কেউ মজার ছলে তাঁকে ‘বিহারের টম ক্রুজ’ বলেও কটাক্ষ করেছেন। যদিও রবি কিষেণ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিজেপি সাংসদ।

নেটপাড়ায় কী বলছেন নেটিজেনরা?
রবি কিষেণের নতুন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ধরনের মজার মন্তব্য। কেউ লিখেছেন, “জেগে ওঠো বন্ধুরা, উনি আরও একটা দারুণ মিম টেমপ্লেট নিয়ে এসেছেন।” আবার কারও মন্তব্য, ‘জলদি, দ্য লেট’, ‘হোম ফ্রম ওয়ার্ক’, ‘মানি ফলোজ মাই ব্রাদার’-এর পর ‘মৌনব্রত’ নিয়েও নতুন মিম উপহার দিলেন রবি কিষেণ।

কেউ আবার তাঁকে রজনীকান্তের সঙ্গে তুলনা করে লিখেছেন, ধীরে ধীরে রবি কিষেণও নাকি মিম-আইকনে পরিণত হচ্ছেন। আর এক নেটিজেনের রসিক মন্তব্য, “ভাইয়ের মৌনব্রত এতটাই লাউড যে প্রতিবেশীরা নালিশ জানিয়েছে!” সব মিলিয়ে রবি কিষেণের ‘মৌনব্রত’ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার অন্যতম বিষয়। অবশ্য নেটপাড়ার এই মজায় বিশেষ পাত্তা না দিয়ে নিজের ছন্দেই রয়েছেন তারকা সাংসদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক