Dev: অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে হাজির দেব, আবেগঘন মুহূর্তে ভরলো সোশ্যাল মিডিয়া

Dev: বাংলা চলচ্চিত্র জগতের মহাতারকা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অসংখ্য অনুরাগী। এরই মাঝে হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করলেন সুপারস্টার দেব (Dev)। সেই সাক্ষাতের কয়েকটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মিঠুন। এই অবস্থাতেই তার সঙ্গে কথা বলতে এবং খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছে যান দেব। কখনও গুরুজনের পাশে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছেন, আবার কখনও নিজের মোবাইলে কিছু দেখিয়ে তাঁকে হাসানোর চেষ্টা করছেন অভিনেতা। দুই তারকার এই আন্তরিক মুহূর্ত অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

ছবিগুলি পোস্ট করে দেব লিখেছেন, ‘আপনি সবসময় আমার কাছে একজন পিতৃতুল্য ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং প্রাপ্য সবকিছু কামনা করি।’ তার এই পোস্ট দেখামাত্রই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। টলিউডে মিঠুন ও দেবের সম্পর্ক বরাবরই অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহের।

রাজনৈতিক মতানৈক্য থাকলেও তা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি। একাধিক অনুষ্ঠানে দেব প্রকাশ্যে জানিয়েছেন, মিঠুন তার কাছে শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, বরং একজন অভিভাবকতুল্য মানুষ। তাই অসুস্থতার খবর পেয়ে তার হাসপাতালে ছুটে যাওয়াকে অনেকেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

যদিও মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে এই ছবিগুলি দেখে অনুরাগীরা দ্রুত তার সুস্থতা কামনা করছেন। সকলের প্রার্থনা, খুব শীঘ্রই সুস্থ হয়ে আবারও স্বমহিমায় দর্শকদের সামনে ফিরবেন বাংলা তথা ভারতীয় সিনেমার এই কিংবদন্তি অভিনেতা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক