Vastu: মহালয়ায় ঘাটে ঘাটে পিতৃপুরুষের তর্পণ, জেনে নিন ২০২৬ সালের শুভ সময়, অমাবস্যা তিথি ও গুরুত্বপূর্ণ নিয়ম

Vastu: বাঙালির কাছে দুর্গাপুজোর সূচনা মানেই মহালয়া। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, ‘বাজলো তোমার আলোর বেণু’ এবং গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ— সব মিলিয়ে মহালয়ার আবহই আলাদা। এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ এবং শুরু হয় দেবীপক্ষের অপেক্ষা। তাই ধর্মীয় দিক থেকে মহালয়ার গুরুত্ব অত্যন্ত বেশি।

২০২৬ সালে মহালয়া কবে?

২০২৬ সালে মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী দিনটি ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। এই দিন অমাবস্যা তিথি থাকায় হিন্দু শাস্ত্রমতে পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণের জন্য এটি অত্যন্ত শুভ।

অমাবস্যা তিথির সময়

অমাবস্যা শুরু: ৯ অক্টোবর ২০২৬, রাত ৯টা ৩৫ মিনিট
অমাবস্যা শেষ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯টা ১৯ মিনিট

মহালয়ার ভোর থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পণের জন্য ভক্তদের ভিড় জমতে শুরু করে।

২০২৬ সালে তর্পণের শুভ সময়

মহালয়ার দিন তর্পণের জন্য সবচেয়ে শুভ সময় ধরা হচ্ছে—
সকাল ১১:২৪ মিনিট থেকে দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত

এছাড়াও,

কুতুপ মুহূর্ত: সকাল ১১:৪৫ মিনিট থেকে দুপুর ১২:৩১ মিনিট
রোহিণী মুহূর্ত: দুপুর ১২:৩১ মিনিট থেকে দুপুর ১:১৮ মিনিট
বিশেষজ্ঞদের মতে, অপরাহ্ন ও কুতুপ কালে তর্পণ করলে তা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।

মহালয়ার ধর্মীয় তাৎপর্য
‘মহালয়া’ শব্দের অর্থ ‘মহান আলয়’ বা ‘মহান আশ্রয়’। হিন্দু পুরাণ অনুযায়ী, এই দিন দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে পিতৃগৃহের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাই মহালয়াকে দেবীর আগমনের সূচনা হিসেবে ধরা হয়।
একই সঙ্গে এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ। বহু মানুষ সকালে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ সম্পন্ন করেন। পরদিন অর্থাৎ ১১ অক্টোবর থেকে শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদানের রীতিও পালন করা হয়।

মহালয়ার দিন কী কী করবেন না?

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিন কয়েকটি বিষয় এড়িয়ে চলা উচিত—
*আমিষ খাবার না খেয়ে নিরামিষ আহার করুন।
*বড় ধরনের কেনাকাটা বা নতুন শুভ কাজ শুরু করবেন না।
*অকারণে ঝগড়া-বিবাদ বা অশান্তি এড়িয়ে চলুন।
*চুল বা নখ কাটবেন না।

Vastu: বুধবার বছরের শেষ সূর্যগ্রহণ, জীবনের আঁধার কাটাতে বিশেষ দিনে দান করুন এই ৫ জিনিস

মহালয়া শুধু পিতৃপুরুষকে স্মরণ করার দিনই নয়, দেবীপক্ষের সূচনাকে শ্রদ্ধার সঙ্গে বরণ করারও এক পবিত্র মুহূর্ত। তাই এই দিন ধর্মীয় আচার, সংযম এবং ভক্তিভাব বজায় রেখে পালন করাই শুভ বলে মনে করা হয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক