Vastu: বাস্তুশাস্ত্র অনুযায়ী, মরচে ধরা বা অপ্রয়োজনীয় জিনিস দীর্ঘদিন বাড়িতে জমিয়ে রাখা শুভ বলে মনে করা হয় না। অনেকের বাড়িতেই এমন পুরনো চাবির গোছা থাকে, যার কোনও ব্যবহার নেই। তালা হারিয়ে গেলেও চাবি থেকে যায়, আবার বছরের পর বছর ব্যবহার করতে করতে চাবিতেও মরচে ধরে। বাস্তুমতে, এই ধরনের চাবি বাড়িতে জমিয়ে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে এবং গৃহের শুভ শক্তি ব্যাহত হয় বলে বিশ্বাস করা হয়।
মরচে ধরা চাবি বাড়িতে রাখা কি অশুভ?
বাস্তুশাস্ত্রের মতে, যে চাবি আর কোনও কাজে লাগে না বা সম্পূর্ণ মরচে ধরে গেছে, তা বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। এমন চাবি দীর্ঘদিন রেখে দিলে গৃহের শুভ পরিবেশ নষ্ট হতে পারে এবং লক্ষ্মীর কৃপা কমে যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই অপ্রয়োজনীয় ও মরচে ধরা চাবি বাড়ি থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়।
পুরনো চাবি সরানোর পর কী করবেন?
বাস্তুমতে, অপ্রয়োজনীয় চাবি বাড়ি থেকে সরানোর পর ঘর শুদ্ধ করা শুভ বলে মনে করা হয়। এর জন্য কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া বাড়ির বিভিন্ন কোণে ছড়িয়ে দেওয়া যেতে পারে। বিশ্বাস করা হয়, এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
চাবি রাখার ক্ষেত্রে বাস্তুর নিয়ম
*চাবি রাখার জন্য পশ্চিম দিককে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
*সব সময় নির্দিষ্ট একটি জায়গায় চাবি রাখার অভ্যাস করুন।
*সোফা, টেবিল বা ঘরের বিভিন্ন জায়গায় চাবি ছড়িয়ে-ছিটিয়ে রাখা এড়িয়ে চলুন।
*রান্নাঘর বা ঠাকুরঘরে চাবি রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুচিত বলে মনে করা হয়।
Vastu: বুধবার বছরের শেষ সূর্যগ্রহণ, জীবনের আঁধার কাটাতে বিশেষ দিনে দান করুন এই ৫ জিনিস
মনে রাখবেন
বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মূলত প্রচলিত বিশ্বাস ও শাস্ত্রীয় ধারণার উপর ভিত্তি করে। এগুলির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে অনেকেই গৃহে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এই নিয়মগুলি অনুসরণ করে থাকেন।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.