Recipe: ডিমের কষা বাঙালির অতি পরিচিত একটি পদ। তবে একই স্বাদের রান্নায় একটু নতুনত্ব আনতে চাইলে কাজুবাদাম দিয়ে বানাতে পারেন সুস্বাদু কাজু-ডিমের কষা। কাজুর মসৃণ গ্রেভি, টক দই ও ক্রিমের মেলবন্ধনে এই পদ হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও রেস্তোরাঁ-স্টাইল। দুপুরে ভাত, পোলাও বা রুটির সঙ্গে এই রেসিপি সহজেই মন জয় করবে।
প্রয়োজনীয় উপকরণ
*ডিম – ৪টি (সেদ্ধ)
*কাজুবাদাম – ১ কাপ (জলে ভিজিয়ে রাখা)
*পেঁয়াজ কুচি – ৩টি
*টম্যাটো কুচি – ৩টি
*টক দই – আধ কাপ
*ক্রিম – আধ কাপ
*আদা-রসুন বাটা – ২ টেবিলচামচ
*গোটা জিরে – দেড় চা-চামচ
*ধনেগুঁড়ো – ১ চা-চামচ
*হলুদগুঁড়ো – আধ চা-চামচ
*লঙ্কাগুঁড়ো – স্বাদমতো
*গরম মশলা গুঁড়ো – ১ চা-চামচ
*ঘি – ২ টেবিলচামচ
*নুন – স্বাদমতো
*ধনেপাতা কুচি – সামান্য
কী ভাবে বানাবেন কাজু-ডিমের কষা
প্রথমে ডিম সেদ্ধ করে ঠান্ডা হলে অর্ধেক করে কেটে রাখুন। টক দই ভালো করে ফেটিয়ে নিন এবং ভেজানো কাজুবাদাম মিহি পেস্ট করে রাখুন।
এরপর একটি প্যানে ঘি গরম করে গোটা জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পেঁয়াজ হালকা বাদামি হলে টম্যাটো কুচি, ধনেগুঁড়ো, হলুদ, লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না টম্যাটো নরম হয়ে যায়।
মশলা ঠান্ডা হলে মিক্সিতে মিহি করে পেস্ট বানিয়ে নিন। আবার প্যানে সামান্য ঘি দিয়ে সেই পেস্ট ঢেলে কয়েক মিনিট কষিয়ে নিন। এবার কাজুবাটা, টক দই ও ক্রিম মিশিয়ে নাড়তে থাকুন। প্রয়োজন মনে হলে অল্প গরম জল দিয়ে গ্রেভির ঘনত্ব ঠিক করে নিতে পারেন। মাখা ধরনের রান্না চাইলে জল না দিলেও চলবে।
সবশেষে গ্রেভির উপর অর্ধেক করে কাটা সেদ্ধ ডিম সাজিয়ে দিন। কম আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন, যাতে ডিমের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়।
Recipe: চপ-মুড়ির বদলে বানান শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি, বৃষ্টির দিনের চায়ের আড্ডায় জমে যাবে স্বাদ
পরিবেশনের আগে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাত, পোলাও, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।বিশেষ মেনুতে এই কাজু-ডিমের কষা নিশ্চয়ই এনে দেবে নতুন স্বাদের চমক।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.