Koushani: একগুচ্ছ পুরনো ছবি পোস্ট করে প্রেমিক বনি সেনগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন কৌশানী মুখার্জি (Koushani)। জন্মদিন মানেই বিশেষ মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার অপেক্ষা। আর সেই বিশেষ দিনে অভিনেতা বনিকে একগুচ্ছ পুরনো ছবি ও ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী কৌশানী।
সোশ্যাল মিডিয়ায় একাধিক স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করে প্রিয় মানুষটির জন্মদিনকে আরও বিশেষ করে তুললেন তিনি। শেয়ার করা ছবিগুলির মধ্যে ধরা দিয়েছে তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত। কোথাও পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ, কোথাও আবার একে অপরের ঘনিষ্ঠ সান্নিধ্যে দেখা গিয়েছে দু’জনকে।
একটি ছবিতে কৌশানীকে লাল পোশাকে এবং বনিকে কালো-লাল সাজে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে জন্মদিনের সাজসজ্জার আবহে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত নজর কেড়েছে। ছবিগুলিতে ফুটে উঠেছে তাদের দীর্ঘদিনের সম্পর্কের উষ্ণতা ও বন্ধুত্বের ছাপ। একইসাথে তুলে ধরেছেন বিশেষ বার্তা।
লিখেছেন, ‘আমার সবকিছুর জন্মদিনে শুভেচ্ছা। তুমিই সেই যাকে আমি কখনো হারাতে চাই না, তোমার সাথে সেরা জীবনটা কাটাতে থাকো এবং আমাদের এই অটুট জাদুকরী আত্মিক সম্পর্কের জন্য শুভকামনা। আমার সঙ্গী, জীবন যা-ই নিয়ে আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। একসাথে বিশ্ব জয়ের জন্য শুভকামনা। শুভ জন্মদিন ভালোবাসা।’
উল্লেখ্য, কৌশানী ও বনির সম্পর্ক টলিপাড়ার অন্যতম পরিচিত প্রেমের সম্পর্ক। সিনেমার পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় সম্পর্কে। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও দু’জনেই নিজেদের মতো করে ব্যক্তিগত মুহূর্ত উদযাপন করে থাকেন। বিশেষ দিনগুলিতে একে অপরের পাশে থাকার ছবিও প্রায়ই নজর কাড়ে অনুরাগীদের।

Sudeshna has been writing entertainment reports since 2021.