Susmita-Saheb: প্রকাশ্যে ভালোবাসার ইঙ্গিত, সুস্মিতাকে জড়িয়ে সাহেবের ছবি ঘিরে তুমুল চর্চা

Susmita-Saheb: আর লুকোচুরি নয়, প্রকাশ্যে ভালোবাসার কথা স্বীকার করলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb)। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে (Susmita)। পর্দায় তাদের রসায়ন দর্শকের নজর কাড়ার পর থেকেই বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কমেনি।

এবার সেই জল্পনাতেই যেন নতুন মাত্রা যোগ করলো সাহেবের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি। ছবিতে দেখা যাচ্ছে, শহরের মনোরম এক প্রেক্ষাপটে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সাহেব ও সুস্মিতা। পিছনে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য এবং শহরের ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল।

কখনও সাহেবের বাহুডোরে সুস্মিতা, আবার কখনও দু’জনের চোখে চোখ। ছবির প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে তাদের ঘনিষ্ঠতা। দু’জনের ক্যাজুয়াল সাজও নজর কেড়েছে অনুরাগীদের। আর ক্যাপশনে লেখা, ‘শহর, তার অট্টালিকা, পথঘাট, গাছেরা, নিভে-জ্বলা পথবাতি। বেঁচে থাকা এক কংক্রিটের জঙ্গলের অবিরাম কোলাহল। সবাই জানে আমাদের সেই গল্প, গল্পটা রয়ে যাক শহরেরই অন্তরালে, পৃথিবীর কাছে সে থাক নির্মল অজানায়।’

যা দেখার পর তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। উল্লেখ্য, সাহেব-সুস্মিতার সম্পর্ক নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। ‘কথা’ ধারাবাহিকে তাদের জুটি দর্শকদের অত্যন্ত পছন্দ হয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পরেও একাধিক ছবি, অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে তারা বরাবরই খুব বেশি প্রকাশ্যে মন্তব্য করেননি, তবে তাদের একের পর এক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে। এর আগেও সুস্মিতার পোস্ট ও তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নিয়ে নেটপাড়ায় বিস্তর আলোচনা হয়েছে।
এবার সাহেবের এই ছবি প্রকাশ্যে আসতেই সবটা স্পষ্ট হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক