Devlina Kumar: সমুদ্রের নীল জলে ছুটি কাটাচ্ছেন দেবলীনা কুমার, নতুন ছবি ঘিরে মুগ্ধ অনুরাগীরা

Devlina: আবারো ভ্রমণে বেরিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina)। কাজের ব্যস্ততার মাঝেই ফের ভ্রমণের মেজাজে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছুটির ছবিতে ধরা পড়েছে একেবারে অন্যরকম আমেজ। নীল সমুদ্র, ঝকঝকে আকাশ আর রোদ ঝলমলে পরিবেশ।

সবমিলিয়ে দেবলীনার নতুন ট্রাভেল ডায়েরি যেন মন ভালো করে দেওয়ার মতো। ছবিতে ক্যাজুয়াল অথচ স্টাইলিশ অবতারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাদা ও হালকা গোলাপি টোনের পোশাকের সঙ্গে ডেনিম শর্টস, সানগ্লাস এবং খোলা চুলে ধরা দিয়েছেন তিনি।

সমুদ্রের ধারে দাঁড়িয়ে কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনও নিজের মতো করে মুহূর্ত উপভোগ করতে দেখা যাচ্ছে তাকে। তার এই ছুটির লুক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘হারিয়ে যাইনি, বরং আরও ভালো কোনো জায়গায় এসেছি!’

দেবলীনা কুমার যে ভ্রমণপ্রিয়, তার একাধিক উদাহরণ রয়েছে। এর আগে গৌরবের সঙ্গে লন্ডন সফরের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সফরে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি ফ্যাশনেবল লুকেও নজর কেড়েছিলেন তিনি।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নাচ, ফিটনেস এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতির জন্যও দেবলীনা বেশ পরিচিত। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভ্রমণ, ফ্যাশন ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়মিতই জায়গা পায়। এবার সমুদ্রের নীল জলের সামনে দেবলীনার এই প্রাণবন্ত ছবি দেখে অনুরাগীদের একটাই কথা ব্যস্ততার ফাঁকে এমন ছুটিই তো চাই!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক