গত ৩ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা শুভ্রজিৎ সাহা(Subhrojit Saha) ও অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র(Priyanka Mitra)। বিয়ের আগে দু’জনেই ব্যস্ত ছিলেন নিজেদের ধারাবাহিকের কাজে। প্রিয়াঙ্কা অভিনয় করছিলেন ‘চিরসখা’ ধারাবাহিকে, অন্যদিকে শুভ্রজিৎকে দেখা যাচ্ছিল ‘শুধু তোমারই জন্য’-এ। তবে শুটিং চলাকালীন পায়ে চোট পাওয়ায় ধারাবাহিক থেকে সরে আসতে হয় শুভ্রজিৎকে।
বর্তমানে অবশ্য অনেকটাই সুস্থ অভিনেতা। নতুন কোনও প্রজেক্টে কাজ শুরু করার আগে সপরিবারে ঘুরেও এসেছেন তিনি। এরই মাঝে ঘরোয়া পরিবেশে স্ত্রী প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন করলেন শুভ্রজিৎ।
বিয়ের পর এটাই প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন। ফলে দিনটি যে অভিনেত্রীর কাছে বিশেষ, তা বলাই বাহুল্য। স্ত্রীকে এই বিশেষ দিনে আরও আনন্দ দিতে কোনও খামতি রাখেননি শুভ্রজিৎ। ফুল ও বেলুনে সাজানো হয়েছিল বাড়ি। এরপর কেক কেটে পরিবারের মধ্যেই জন্মদিনের আনন্দে মেতে ওঠেন দু’জনে।
জন্মদিনে প্রিয়াঙ্কার পরনে ছিল অফ-হোয়াইট রঙের পোশাক, আর শুভ্রজিতের পরনে ছিল কালো টিশার্ট। একসঙ্গে কেক কাটার পাশাপাশি আদর, ভালোবাসা ও চুম্বনে স্ত্রীর বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন অভিনেতা।
জন্মদিন উদযাপনের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভ্রজিৎ স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, “তুমি যেমন সকলের প্রতি মিষ্টি ব্যবহার কর ঠিক তেমনি যেন ব্যবহার তুমি ফিরে পাও। কামনা করি তুমি যা ডিজার্ভ করো তার থেকে যেন অনেক বেশি কিছু পাও। শুভ জন্মদিন। আমার ভালবাসা। এইভাবেই আরো এগিয়ে যাও। নিজেকে কখনও হারিও না।”
বিয়ের পরের সময়টা শুভ্রজিতের জন্য একেবারেই মসৃণ ছিল না। পায়ে চোট পাওয়ার পর কাজ থেকে বিরতি নিতে হয় তাঁকে। এমনকি গত জুন মাসে ভাঙা পা নিয়েই জীবনের প্রথম জামাইষষ্ঠী উদযাপন করতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিনেতা। শারীরিক পরিস্থিতি কঠিন হলেও সবসময় হাসিমুখেই দেখা গিয়েছে তাঁকে।
অন্যদিকে, স্বামীর পাশে সবসময়ই রয়েছেন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত ক্ষেত্র—প্রতিটি পরিস্থিতিতেই একে অপরকে সমর্থন করতে দেখা যায় এই তারকা দম্পতিকে। আর বিয়ের পর প্রিয়াঙ্কার প্রথম জন্মদিনের এই ঘরোয়া উদযাপন যেন তাঁদের সম্পর্কের ভালোবাসারই আরও এক সুন্দর মুহূর্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.