কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! ১৫ অগস্ট বন্ধ অরেঞ্জ লাইন! ব্লু ও গ্রিন লাইনে চলবে কত ট্রেন?

স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ অগস্ট ২০২৬ কলকাতা মেট্রোর পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হচ্ছে। ছুটির দিনে যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে ব্লু ও গ্রিন লাইনে নির্দিষ্ট সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো(Metro) কর্তৃপক্ষ। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, বিভিন্ন লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

ব্লু লাইনে চলবে ১৯৪টি মেট্রো
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে মোট ১৯৪টি সার্ভিস চালানো হবে। এর মধ্যে থাকবে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন। স্বাধীনতা দিবস হলেও এই লাইনে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।

গ্রিন লাইনে ১৪৮টি পরিষেবা
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে মোট ১৪৮টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন সার্ভিস রাখা হয়েছে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

ইয়েলো লাইনেও পরিষেবা স্বাভাবিক
ইয়েলো লাইনে স্বাধীনতা দিবসে অন্যান্য সাধারণ দিনের মতোই মোট ৯২টি সার্ভিস চলবে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন ট্রেন থাকবে।

তবে এই লাইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি ট্রেনের সংখ্যা ৫টি থেকে কমিয়ে ৪টি করা হচ্ছে। প্রথম ও শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত থাকবে।

পার্পল লাইনে কোনও পরিবর্তন নেই
স্বাধীনতা দিবসেও পার্পল লাইনে স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা চালু থাকবে। এই রুটে বিশেষ কোনও পরিবর্তনের কথা জানানো হয়নি।

১৫ অগস্ট সম্পূর্ণ বন্ধ অরেঞ্জ লাইন
তবে যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অরেঞ্জ লাইন নিয়ে। স্বাধীনতা দিবসের দিন এই লাইনে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

অর্থাৎ, ১৫ অগস্ট কলকাতা মেট্রোয় যাত্রার পরিকল্পনা থাকলে ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনের পরিষেবার পাশাপাশি অরেঞ্জ লাইনের সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টিও মাথায় রাখতে হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক