দেবের ‘দাদাগিরি’-তে কুণাল-স্বস্তিকা, রাজনীতির মতভেদ সরিয়ে অভিনেত্রীর প্রশংসায় তৃণমূল নেতা

রাজনীতির উত্তপ্ত ময়দান থেকে এবার টেলিভিশনের রিয়েলিটি শোয়ের মঞ্চে তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেবের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে এবার তাঁকে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। ‘দিদি নম্বর ১’-এর নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকার আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে ‘দাদাগিরি’-র শুটিং সেট থেকে স্বস্তিকার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন কুণাল।

সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে সরব হতে দেখা যায়। বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থান রাজনৈতিক মহলের একাংশের সঙ্গে না মিললেও, শিল্পীর প্রতিভার মূল্যায়নে সেই মতপার্থক্য কোনও বাধা নয়—নিজের পোস্টে সেটাই স্পষ্ট করেছেন কুণাল। স্বস্তিকার সঙ্গে ছবি শেয়ার করে কুণাল লেখেন, “স্বস্তিকা দারুণ অভিনেত্রী। মেধাযুক্ত বুদ্ধিদীপ্ত অভিনয়ে অন্যতম সেরা। অন্য ইস্যুতে মতের মিল বা অমিল এখানে বিবেচ্য নয়।” একই সঙ্গে তিনি দর্শকদের স্বস্তিকার ‘দিদি নম্বর ১’ দেখারও অনুরোধ করেছেন।

শুটিং সেটের ছবিতে ‘দাদাগিরি’-র পোডিয়ামের সামনে পাশাপাশি দাঁড়িয়ে দেখা যায় কুণাল ও স্বস্তিকাকে। কালো শাড়িতে স্বস্তিকার সাবলীল উপস্থিতির পাশে মেরুন শার্টে হাসিমুখে কুণাল। তাঁদের এই ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে। স্বস্তিকার সঙ্গে কুণালের সৌহার্দ্যপূর্ণ ছবি যেমন আলোচনায়, তেমনই ‘দাদাগিরি’-র বিশেষ পর্বে রাজনৈতিক তরজার সম্ভাবনাও তৈরি হয়েছে।

অভিজিৎ সেনের পরিচালনায় এবং দেবের সঞ্চালনায় এই বিশেষ পর্বে কুণাল ঘোষের মুখোমুখি হতে দেখা যাবে তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্রকে। পাশাপাশি থাকবেন বিজেপি নেতা তথা বরাহনগরের বিধায়ক সজল ঘোষও।

অর্থাৎ একই মঞ্চে তিন ভিন্ন রাজনৈতিক অবস্থানের পরিচিত মুখ—কুণাল ঘোষ, মদন মিত্র এবং সজল ঘোষ। ফলে রাজনৈতিক বিতর্ক, রসিকতা এবং তর্কের মিশেলে ‘দাদাগিরি’-র এই বিশেষ পর্ব যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

তবে এই পর্বটি ঠিক কবে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে, তা এখনও জানা যায়নি। দর্শকদের এখন অপেক্ষা, দেবের ‘দাদাগিরি’-র মঞ্চে এই তিন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি লড়াই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক