Gourab-Devlina: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একসাথে ধরা দিলেন গৌরব ও দেবলীনা

Devlina-Gourab: বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে একসঙ্গে ধরা দিলেন জনপ্রিয় তারকা জুটি গৌরব চ্যাটার্জি (Gourab) এবং দেবলীনা কুমার (Devlina)। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাদের দেখা গিয়েছে আদর্শ বাঙালি সাজে। খুব সম্ভবত বিদেশে কোথাও অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তারা।

তবে সেখানে এই দম্পতি তুলে ধরলেন ভারতের সাজ, ভারতীয় আবহ। একইসাথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মনের বেশ কিছু কথা তুলে ধরলেন এই অভিনেতা। বেশ কিছু সময় ধরে জল্পনা উঠেছিল যে তাদের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। দেবলীনার বেশ কিছু ছবি এই জল্পনা আরো কিছুটা উস্কে দিয়েছিল।

হয়তো অনেকেই জানেন বেড়াতে যেতে বেশ পছন্দ করেন এই অভিনেত্রী। তবে বেশিরভাগ সময় তাকে একাই দেখা যাচ্ছিলো। যার ফলে প্রশ্ন ওঠে কেন তিনি স্বামীকে ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন? তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে একসঙ্গে ধরা দিয়েছেন তারা। এদিন ছবি পোস্ট করে গৌরব, ‘লেখেন ভারতের স্বাধীনতা দিবস শুধু মুক্তির উদযাপন নয়, বরং এটি আমাদের গড়ে তোলা বিভিন্ন সংস্কৃতির এক প্রাণবন্ত সমাহার।

বিশ্বজুড়ে আমাদের সঙ্গীত, খাবার, উৎসব এবং ঐতিহ্য ভাগ করে নেওয়ার মাধ্যমেই আমরা বিশ্বকে জানাই আমরা কারা। ভারতের স্বাদ ভাগ করে নেওয়া মানে আমাদের আত্মার একটি অংশ, আমাদের রঙ, আমাদের সৃজনশীলতা, আমাদের গল্প ভাগ করে নেওয়া।
জয় হিন্দ।’

যা দেখার পর এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্যরাও। সকলেই ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি গৌরবের সাথে তুলে ধরার বিষয়ে সহমতপোষণ করেছেন। একইসাথে তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেই বিষয়েও শুভকামনা জানাতে ভোলেননি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক