Puja Banerjee: জন্মের পরই মেয়ের মুখ প্রকাশ, কার মতো দেখতে পূজা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান?

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, ১৪ আগস্ট দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। পূজা ও অভিনেতা স্বামী কুণাল ভার্মার সংসারে এল নতুন অতিথি—ফুটফুটে কন্যাসন্তান। পুত্র কৃষিভের পর এবার মেয়ের আগমনে সম্পূর্ণ হল তারকা দম্পতির পরিবার। মেয়ের জন্মের পরই সদ্যোজাতর প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পূজা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেগন্যান্সি জার্নির নানা সুন্দর মুহূর্তের পাশাপাশি মেয়েকে আগলে রাখার আদুরে মুহূর্তও তুলে ধরেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’

মেয়ের মুখের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সতীর্থ—সকলেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মা ও সন্তানকে। যদিও সদ্যোজাতকে কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। পূজা জানিয়েছেন, পাঞ্জাবি রীতি মেনে মেয়ের নামকরণ হবে জন্মের ৪০ দিন পর। ফলে এখনই মেয়ের নাম প্রকাশ্যে আনছেন না তারকা দম্পতি।

এর আগে গত ১০ মে মাতৃদিবসের দিন পূজার সাধভক্ষণের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের ছবিতে অভিনেত্রীর কোলে দেখা গিয়েছিল ঝুটি বাঁধা পুতুল। ছেলে কৃষিভের জন্য যে একটি বোনের ইচ্ছে ছিল, সেই কথাও জানিয়েছিলেন পূজা। অবশেষে ১৪ আগস্ট পূজার সেই ইচ্ছেও পূরণ হল।

চলতি বছরের ২১ এপ্রিল অভিনব কায়দায় দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা। নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিওতেই পূজা ও কুণাল জানান, তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ২০২০ সালে কোভিড পরিস্থিতির মধ্যে ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা ও কুণাল। সেই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম। এবার দাদা হল ছোট্ট কৃষিভও। বোনের আগমনে তার জীবনে যে নতুন আনন্দ যোগ হয়েছে, তা বলাই বাহুল্য।

মেয়ের জন্মের আগে কুণালের সঙ্গে বেবিমুনেও গিয়েছিলেন পূজা। সেখানে তাঁদের একান্ত রোম্যান্টিক মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি ঘিরেও অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

এখন নতুন অতিথিকে ঘিরেই ব্যস্ত পূজা-কুণাল। কৃষিভের দাদা হয়ে ওঠা এবং পরিবারের নতুন সদস্যের আগমনে তাঁদের জীবনে শুরু হয়েছে আরও এক সুন্দর অধ্যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক