Koushani Mukherjee: স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেমের রঙে ধরা দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। ১৫ই আগস্ট উপলক্ষ্যে পতাকা হাতে তার বিশেষ মুহূর্তের ছবি নজর কেড়েছে অনুরাগীদের। কখনও খোলা আকাশের নীচে, কখনও শহরের ছাদে জাতীয় পতাকা হাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
হালকা নীল পোশাকে তার সাবলীল উপস্থিতি ছবিগুলিতে এনে দিয়েছে এক অন্যরকম আবহ। ছবিতে কৌশানীর হাতে উড়তে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকা। তার ভঙ্গিতেও স্পষ্ট দেশাত্মবোধের আবেগ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এমন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তারকাদের কাছে এখন অন্যতম পরিচিত রীতি।
২০২৬ সালে ভারত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, স্বাধীনতার ৭৯ বছর পূর্তি হলো এই বছর। কৌশানীর এই বিশেষ উদযাপন তাই নিছক ফটোশ্যুটের মুহূর্ত নয়, বরং জাতীয় গর্বের আবহকেও তুলে ধরেছে। পতাকার সঙ্গে অভিনেত্রীর ছবিগুলি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।
দেশপ্রেম, স্বাধীনতার মূল্য এবং দেশের প্রতি ভালোবাসার বার্তাই যেন তাঁর এই ছবির মাধ্যমে আরও একবার সামনে এসেছে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় কৌশানী। নিজের কাজ, ফ্যাশন এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন তিনি। স্বাধীনতা দিবসের এই ছবিতেও সেই পরিচিত গ্ল্যামার ছাপিয়ে প্রাধান্য পেয়েছে দেশের প্রতি ভালোবাসা।
অন্যদিকে এই দিনেই প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু’র টিজার। যেখানে আরও একবার দুর্দান্ত এক থ্রিলিং কাহিনী দেখতে চলেছেন দর্শক।

Sudeshna has been writing entertainment reports since 2021.