স্বাধীনতা দিবসের পরদিন, ১৬ আগস্ট। আর এই দিনটিই সইফ আলি খান(Saif Ali Khan)-এর জন্মদিন। এ বছর ৫৫ বছরে পা দিলেন পতৌদি পরিবারের নবাব। স্বামীর বিশেষ দিনটিকে আরও স্পেশাল করে তুলতে একগুচ্ছ রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। শহরের কোলাহল থেকে দূরে ছুটির মেজাজে সইফিনা। করিনার শেয়ার করা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সইফের সঙ্গে তাঁর সাদা বিকিনির লুক। অন্যদিকে সইফের পরনে সাদা শার্ট ও লাল শর্টস। রংমিলান্তি এই সাজে যেন ফিরে এল ‘তশন’-এর সেই পুরনো রোম্যান্স।
উল্লেখ্য, ‘তশন’ ছবির শুটিং সেটেই সইফ ও করিনার প্রেমের সূত্রপাত। তাই সইফের জন্মদিনের বিশেষ পোস্টে সেই ছবির জনপ্রিয় গান ‘দিল ডান্স মারে’ ব্যবহার করেছেন বেবো। সব মিলিয়ে জন্মদিনের উদযাপনে ছিল প্রেম, রোম্যান্স আর পুরনো দিনের নস্টালজিয়ার ছোঁয়া। ছবির সঙ্গে করিনা লিখেছেন, “শুভ জন্মদিন আমার চিরদিনের রাইড অউর ডাই। তোমাকে ছাড়া জীবনটা একেবারে বেরঙিন হত।”
পোস্টে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন করিনা। সইফ সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন। তাই তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আনতে চান না অভিনেত্রী। তবে জন্মদিনের বিশেষ দিনে সেই নিয়মে খানিকটা ব্যতিক্রম ঘটল।

একটি ছবিতে দেখা যাচ্ছে, বিকেলের নরম আলোয় সমুদ্রের ধারে পাশাপাশি সময় কাটাচ্ছেন সইফ ও করিনা। অন্য একটি ছবিতে ধরা পড়েছে তাঁদের মিরর সেলফি—হাসি, খুনসুটি আর ভালোবাসায় ভরা মুহূর্ত।
ছুটির সফরে গাড়ির স্টিয়ারিংয়ে সইফ, আর পাশে খোলা চুল ও রোদচশমায় করিনা। কোথায় গিয়েছেন, সেই গন্তব্য অবশ্য প্রকাশ করেননি বেবো। তবে ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে, শহর থেকে দূরে গিয়ে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।

২০১২ সালের ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন সইফ আলি খান ও করিনা কাপুর খান। এক দশকেরও বেশি সময়ের দাম্পত্যের পরেও তাঁদের প্রেমের রসায়নে যে এতটুকু ভাটা পড়েনি, করিনার জন্মদিনের এই ছবিগুলিই যেন তার প্রমাণ। সইফের ৫৫তম জন্মদিনে তাই হাসি, রোম্যান্স, খুনসুটি আর ভালোবাসায় জমে উঠল সইফিনার ছুটি।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.