ফুলে সাজানো সৈকতে হীরের আংটি, তবে কি সার্থকের সঙ্গে বাগদান সেরে ফেললেন প্রেরণা?

টেলিভিশন অভিনেত্রী প্রেরণা দাসের নতুন পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। ফুলে সাজানো সমুদ্রসৈকত, জ্বলন্ত মোমবাতি আর আঙুলে ঝলমলে হীরের আংটি—সব মিলিয়ে নেটপাড়ায় প্রশ্ন, তবে কি প্রেমিক সার্থক গুপ্তর সঙ্গে বাগদান সেরে ফেললেন প্রেরণা?

গত বছরই সোশ্যাল মিডিয়ায় সার্থক গুপ্তর সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রেরণা। এর আগে অভিনেতা সৈকতের সঙ্গে তাঁর একাধিক ভিডিও এবং ছবি দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকী সৈকত ও প্রেরণার বিয়ের একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। পরে অবশ্য জানা যায়, সেটি ছিল শুধুমাত্র একটি প্রমোশনাল ভিডিও। এরপর সৈকত নিজেই জানান, তিনি নিশা পোদ্দারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে সার্থক গুপ্তকে প্রকাশ্যে এনে প্রেরণাও স্পষ্ট করে দেন, তাঁর সম্পর্ক সৈকতের সঙ্গে নয়, বরং সার্থকের সঙ্গেই। তারপর থেকেই প্রেরণা ও সৈকতকে ঘিরে প্রেমের গুঞ্জনে কার্যত ইতি পড়ে।

এবার ফের প্রেরণার নতুন পোস্টে তৈরি হয়েছে রহস্য। গত কয়েক দিনে একাধিক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেসব পোস্ট থেকে বোঝা যাচ্ছে, বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সার্থকও। বালি থেকেই এবার বিশেষ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রেরণা। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকত সাজানো হয়েছে সাদা অর্কিড ফুল দিয়ে। সারি সারি মোমবাতিতে তৈরি হয়েছে রোম্যান্টিক আবহ। আর কিছুটা দূরে একটি লাভ সাইনের মধ্যে লেখা, ‘Will You Marry Me?’

ছবির সামনে প্রেরণার হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর সেই হাতেই নজর কেড়েছে একটি ঝলমলে আংটি। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন, সার্থকের সঙ্গে এবার সত্যিই বাগদান হয়ে গিয়েছে প্রেরণার। পোস্টটি প্রকাশ্যে আসার পর কমেন্টবক্সে প্রেরণাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন অনুরাগীরা। যদিও কেউ কেউ এখনও পুরো বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের ধারণা, আগের মতো এবারও হয়তো কোনও প্রমোশন বা মজার অংশ হতে পারে এটি।

তবে প্রেরণার ক্যাপশন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এই সেই মুহূর্ত যখন আমি ‘হ্যাঁ’ বলেছিলাম।” অর্থাৎ, বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন—এমন ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী।

ফলে প্রশ্ন উঠছেই, সার্থকের সঙ্গে কি এবার সত্যিই নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছেন প্রেরণা? আপাতত আংটি ও রহস্যময় ক্যাপশন ঘিরে সেই জল্পনাই তুঙ্গে। তবে বিয়ের তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক