৬ মাসেই সহকর্মীরা আপনজন, মাঝরাতে আবেগঘন পোস্ট সংহতির

একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হওয়া স্বাভাবিক। তবে মাত্র ছয় মাসের মধ্যেই সহকর্মীদের ভালোবাসা ও পাশে থাকার অভিজ্ঞতায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী সংহতি। মাঝরাতে সমাজমাধ্যমে ‘কমলা নিবাস’ ধারাবাহিকের সহ-অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

ছবিগুলিতে ‘কমলা নিবাস’-এর কলাকুশলীদের বেশ হাসিখুশি এবং পার্টি মুডে দেখা গিয়েছে। সম্ভবত কাজের ফাঁকে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবি এগুলি। তবে ছবির পাশাপাশি সংহতির লেখা দীর্ঘ ক্যাপশনই নজর কেড়েছে বেশি। সংহতি লেখেন, মাঝরাতে হঠাৎ কেন এই পোস্ট করছেন, তা তিনি নিজেও জানেন না। তবে তাঁর মনে হয়েছে, কিছু কথা বলা দরকার। এই মানুষগুলির সঙ্গে থাকলেই তাঁর জীবন অনেকটা হালকা মনে হয়। খুব গুছিয়ে কথা বলতে না পারলেও, তাঁদের কাছে এই মানুষগুলির গুরুত্ব কতটা, সেটা জানানো প্রয়োজন বলেই মনে করেছেন অভিনেত্রী।

সংহতির কথায়, ছয় মাস আগে ‘কমলা নিবাস’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার সময় নেহাতই নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি কাজটিতে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর কিছু মানুষের সঙ্গে তাঁর বন্ধুত্ব তৈরি হবে, তা তিনি ভাবতেও পারেননি।

এই সময় তিনি ব্যক্তিগত জীবনে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তা সহকর্মীদের জানার কথা ছিল না। তবুও তাঁরা কাজের বাইরেও বিভিন্নভাবে সংহতির পাশে থেকেছেন। তাঁদের উপস্থিতির কারণেই তাঁর কিছু কঠিন দিন অজান্তেই অনেকটা সহজ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও সহকর্মীদের কাছ থেকে পেয়েছেন সমর্থন। ধীরে ধীরে তাঁরাই হয়ে উঠেছেন আপনজন, স্বস্তির জায়গা। বাড়ির বাইরে তৈরি হয়েছে যেন ছোট্ট একটি পরিবার। আগামী দিনে কে কোথায় থাকবেন, তা কেউ জানেন না। কিন্তু এই মানুষগুলির মধ্যে কাউকে হারানোর কথা ভাবলেই মন খারাপ হয়ে যায় বলে জানিয়েছেন সংহতি।

সবে শুরু হয়েছে ‘কমলা নিবাস’-এর পথচলা। ফলে ধারাবাহিকটির সামনে এখনও অনেকটা পথ বাকি। তবে এই অল্প সময়েই সহকর্মীরা যেভাবে তাঁর পাশে থেকেছেন, বিশ্বাস রেখেছেন এবং কাজের পরিবেশকে আনন্দময় করে তুলেছেন, তার জন্য প্রত্যেককে মন থেকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন সংহতি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক