‘সলমনকে দেখলেই উইল স্মিথের কথা মনে পড়ে’, ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ ‘৭ ডগস’-এর পরিচালক

আগামী ২১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’। আরবি এই ছবিতে সলমন খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। ছবির মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ সম্প্রতি সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তাঁদের কথায়, ভাইজানের তারকাসুলভ উপস্থিতি এবং অভিনয়ের স্বতঃস্ফূর্ততা তাঁদের মুগ্ধ করেছে।

পরিচালক আদিল এল আরবি জানিয়েছেন, সেটে সলমনের উপস্থিতি তাঁকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দিয়েছে। তাঁর মতে, সলমনের মধ্যেও রয়েছে সহজাত তারকাসুলভ আচরণ। ক্যামেরা যখনই তাঁর দিকে তাক করা হয়, তখনই যেন বিশেষ এক ধরনের ‘ম্যাজিক’ তৈরি হয়।

আদিলের দাবি, একটি দৃশ্যের জন্য ঠিক কী প্রয়োজন, তা সলমন খুব দ্রুত বুঝে নেন। নিজের চরিত্র ও দৃশ্যের প্রয়োজনীয় অংশ নিখুঁত ভাবে করার পরেও তিনি নিজের মতো করে বেশ কিছু বিষয় যোগ করেন। পরিচালকের কাছে সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেকটা অভিনয়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গিয়ে চলচ্চিত্র নির্মাণ শেখার মতো।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সহ-পরিচালক বিলাল ফালাহও। তাঁর মতে, শুটিংয়ের সময় সলমন মাঝেমধ্যেই এক-দু’টি সংলাপ বা ছোট কোনও মুহূর্ত নিজের মতো করে যোগ করতেন। পরে সম্পাদনার টেবিলে সেই মুহূর্তগুলিই আলাদা করে নজর কাড়ত। বিলালের কথায়, ছোট্ট একটি মুহূর্তকেও স্মরণীয় করে তোলার বিশেষ ক্ষমতা রয়েছে সলমনের।

‘৭ ডগস’-এর বাজেট প্রায় ৪ কোটি ডলার। ফলে ছবিটি আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবেও ইতিমধ্যেই নজর কেড়েছে। সৌদি আরবের রিয়াধে ছবিটির বড় অংশের শুটিং হয়েছে। অ্যাকশনের পাশাপাশি লড়াই, স্টান্ট এবং বিস্ফোরণের দৃশ্যেও নির্মাতারা বিশেষ গুরুত্ব দিয়েছেন।

ছবিটির অন্যতম বড় আকর্ষণ একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য। নির্মাতাদের দাবি, ‘৭ ডগস’-এর সেই বিস্ফোরণ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। সলমন খান, সঞ্জয় দত্ত ও মনিকা বেলুচ্চির উপস্থিতির পাশাপাশি এই দুর্ধর্ষ অ্যাকশনই ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক