জরায়ুতে ফাইব্রয়েড, এক মাস ঘুমোতে পারেননি তন্বী! অস্ত্রোপচারের পর কী বললেন অভিনেত্রী?

নতুন ওয়েব সিরিজ়ের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী তন্বী লাহা রায়(Tonni Laha Roy)। এর মধ্যেই আচমকাই ধরা পড়ে জরায়ুতে ফাইব্রয়েড। শারীরিক সমস্যা নিয়েই গত কয়েক মাস কাজ চালিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তন্বীর। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। তবে অসুস্থতা এবং অস্ত্রোপচারের আগের সময়টা মোটেই সহজ ছিল না তাঁর জন্য।

অনেক শিল্পীই নিজেদের অসুস্থতার কথা প্রকাশ্যে আনতে চান না। তাঁদের আশঙ্কা, শারীরিক সমস্যার কথা জানাজানি হলে কাজের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তন্বীরও প্রথমে এমনই মনে হয়েছিল। কিন্তু পরে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর কথায়, এমন সমস্যা যে কোনও মহিলারই হতে পারে। তাঁর কথা শুনে অন্যরাও সচেতন হতে পারেন।

তন্বী জানান, তাঁর অস্ত্রোপচারের খবর জানার পর বেশ কয়েক জন বন্ধু নিজেদের পরীক্ষা করিয়েছিলেন। তাঁদের মধ্যেও কয়েক জনের একই ধরনের সমস্যা ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়। তাই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে বলার সিদ্ধান্তকে এখন আর ভুল বলে মনে করেন না অভিনেত্রী।

Tonni Laha Roy

তবে শারীরিক সমস্যার কথা জানার পর মানসিক ভাবে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। প্রায় এক মাস ঠিক করে ঘুমোতে পারেননি তন্বী। বার বার মনে পড়েছে মায়ের অসুস্থতার সময়ের কথা। দীর্ঘ দিন মাকে নিয়ে হাসপাতালে যাতায়াত করতে হয়েছিল তাঁকে। সেই সময়ের অভিজ্ঞতা তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল।

তন্বীর কথায়, “মায়ের অসুস্থতার সময়ে দীর্ঘদিন হাসপাতালে যাতায়াত করেছি। সেই একটা ট্রমা ছিল আমার মধ্যে। আর প্রথম বার কাটাছেঁড়া হবে, সেটা নিয়েই টেনশন হচ্ছিল। ঘুমোতে পারছিলাম না। এটাকে ডিপ্রেশনের তকমা দিতে চাই না। তবে মায়ের অসুস্থতার সময়ের কথা খুব মাথায় আসছিল।”

Tonni Laha Roy

অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন অভিনেত্রী। এখনই শরীরচর্চা বা জিমে যাওয়ার অনুমতি নেই তাঁর। প্রায় ছ’মাস জিম থেকে দূরে থাকতে হবে বলে জানিয়েছেন তন্বী। যদিও এর মধ্যেই অল্পস্বল্প ব্র্যান্ড শুটের কাজ শুরু করেছেন তিনি।

তন্বীকে শেষ বার দেখা গিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। এরপর একটি নতুন ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করেছিলেন। অসুস্থতার কারণে সেই সিরিজ়ের কাজেও প্রভাব পড়েছিল। এখনও মাত্র এক দিনের শুটিং বাকি রয়েছে। পাশাপাশি ছোটপর্দায় ভাল চরিত্রের অপেক্ষাতেও রয়েছেন অভিনেত্রী। আপাতত সুস্থ হয়ে ধীরে ধীরে কাজে ফেরার দিকেই নজর তন্বীর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক