বলিউড অভিনেত্রী গওহর খান সম্প্রতি স্বামী জায়েদ দরবারের এক মজার ও অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক বিশেষ আড্ডায় তাঁদের দাম্পত্য জীবনের নানা অজানা কথা বলতে গিয়ে গওহর জানান, তাঁর আন্ডারআর্মের প্রতি জায়েদের নাকি বিশেষ আকর্ষণ রয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে নেহা ধুপিয়া যখন জায়েদের এই অভ্যাসের প্রসঙ্গ তোলেন, তখন রীতিমতো অবাক হয়ে যান গওহর। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, তাঁদের ব্যক্তিগত জীবনের এত তথ্য নেহারা কীভাবে জানলেন। এমনকী মজার ছলে জানতে চান, “তোমরা কি আমাদের শোয়ার ঘরেও নজর রাখছ নাকি?”
এরপর জায়েদকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি লজ্জিত হেসে জানান, বিষয়টি তেমন কিছু নয়। গওহরের ত্বক অত্যন্ত নরম বলেই তাঁর এমন ভালো লাগে। গওহরও জানান, জায়েদের ধারণা তাঁর আন্ডারআর্ম সবসময় সতেজ সুবাসে ভরা থাকে। সুযোগ পেলেই তাই তিনি তা শুঁকে দেখেন। এমনকী নিজের বোনকেও গওহরের এই ‘সুবাস’-এর কথা জানান জায়েদ।
জায়েদ মজার ছলে স্বীকার করেন, তিনি অন্য কিছু করেন না—শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখেন এবং সুবাস নেন। তাঁদের এই অকপট কথোপকথনে হেসে ফেলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, একই আড্ডায় নিজেদের বিয়ের শুরুর দিকের নানা সংগ্রামের কথাও জানান গওহর ও জায়েদ। গওহর জায়েদের থেকে ছয় বছরের বড় হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে শুরুতে দুই পরিবারেরই আপত্তি ছিল।
গওহর জানান, সম্পর্কের মাত্র এক মাসের মধ্যেই জায়েদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বয়সের ব্যবধান নিয়ে পরিবারের আপত্তি থাকলেও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত পরিবারের আপত্তি কাটিয়ে তাঁদের নিকাহ্ সম্পন্ন হয়।
বিয়ের দিনের আবেগঘন মুহূর্তের কথাও শেয়ার করেন গওহর। তাঁর কথায়, জায়েদকে দেখে তিনি ভাবেননি যে তিনি কাঁদবেন। কিন্তু গওহরের এন্ট্রির সময় আবেগ সামলাতে পারেননি জায়েদ। জায়েদও জানান, গওহরকে দেখার পর প্রায় ১০ মিনিট তিনি কান্না থামাতে পারেননি।
২০২০ সালের ২৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন গওহর খান ও জায়েদ দরবার। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের ১০ মে তাঁদের প্রথম সন্তান জেহানের জন্ম হয়। এরপর ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তাঁদের পরিবারে আসে ছোট ছেলে ফারওয়ান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.