Nusrat Jahan: নদীর মাঝে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সাদা অফ-শোল্ডার পোশাকে ধরা দিলেন সাহসী অবতারে। তার এই নতুন সাজ নজর কেড়েছে অনুরাগীদের। নদীর ধারে নৌকার মাঝে সাদা পোশাকে অভিনেত্রীর এই ফটোশ্যুটে ফুটে উঠেছে এক শান্ত এবং মায়াবী আবহ।
প্রকৃতির স্নিগ্ধ পরিবেশের সঙ্গে তার পোশাকের রং যেন ছবিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মূলত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে নুসরতকে দেখা যাচ্ছে সাদা রঙের একটি স্লিভলেস পোশাকে। পোশাকের আধুনিকতার আর তার খোলা চুল সাজে এনেছে স্বাভাবিক সৌন্দর্য্য।
অল্প সাজেই সম্পূর্ণ হয়েছে তার লুক। ভারী মেকআপের বদলে স্বাভাবিক মেকআপেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। নদীর জল, নৌকা আর দূরের সবুজ-নীল প্রকৃতির আবহে নুসরতের এই ফটোশ্যুট যেন শহুরে ব্যস্ততা থেকে এক মুহূর্তের বিরতি। কখনও চোখ বন্ধ করে প্রকৃতিকে অনুভব করছেন, আবার কখনও ক্যামেরার দিকে না তাকিয়েও নিজের মতো করে পোজ দিয়েছেন তিনি।
ফলে ভিডিওতে এসেছে স্বতঃস্ফূর্ততার ছাপ। উল্লেখ্য, বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ নুসরত জাহান অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ২০২৩ সালে যশ দাশগুপ্তের সঙ্গে তিনি ‘YD Films’ নামক প্রযোজনা সংস্থা শুরু করেন।
ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রেও নুসরতের নিজস্ব পরিচিতি রয়েছে। কখনও শাড়ি, কখনও ওয়েস্টার্ন পোশাক বিভিন্ন ধরনের সাজেই তাকে দেখা যায়। কিছুদিন আগেই যেমন শাড়িতে লাবণ্য ছড়িয়েছিলেন তিনি। যেই ছবিগুলিও মুগ্ধ করেছে সকলকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.